শিরোনাম :
চীনের প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা ‘গঠনমূলক’ হয়েছে : অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী বিশ্ব শিশু দিবস আজ আ’লীগ আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন হিসেবে আবির্ভূত হয়েছে -প্রতিমন্ত্রী মীর শাহে আলম ১৭ বছরে সংস্কৃতি অঙ্গনকে ধ্বংস করা হয়েছে : বগুড়ায় সংস্কৃতি প্রতিমন্ত্রী পঞ্চগড়ে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা, হঠাৎ জেঁকে বসেছে শীত ৫ ডিসেম্বর বগুড়ায় আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ডিসেম্বর মাসের কর্মসূচি ঘোষণা বিএনপি’র ছয় দিনের সফরে অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া যাচ্ছেন জামায়াত আমির আ.লীগ রক্ত ছাড়া শান্তিতে থাকতে পারে না: রিজভী মালয়েশিয়া থেকে ১০ হাজার রোহিঙ্গাকে তুরস্কে পুনর্বাসনের পরিকল্পনা
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন

বিশ্বসেরা ১০০ তারকার তালিকায় শাহরুখ

প্রতিনিধির নাম / ১ বার পাঠ করা হয়েছে
আপডেট : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

বগুড়া নিউজ ২৪: বিশ্ব চলচ্চিত্রের কিংবদন্তি তারকাদের পাশে জায়গা করে নিয়েছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। যুক্তরাষ্ট্রভিত্তিক বিনোদনবিষয়ক সাময়িকী ভ্যারাইটি প্রকাশিত সর্বকালের সেরা ১০০ চলচ্চিত্র তারকার তালিকায় ৯২তম অবস্থানে রয়েছেন তিনি। এই তালিকায় জায়গা পাওয়া একমাত্র ভারতীয় তারকা শাহরুখ।

ভ্যারাইটির প্রকাশিত তালিকায় শাহরুখের প্রতিনিধিত্বশীল সিনেমা হিসেবে উল্লেখ করা হয়েছে সঞ্জয় লীলা বানসালি পরিচালিত ‘দেবদাস’ সিনেমার নাম। ২০০২ সালে মুক্তি পাওয়া এই সিনেমায় পার্বতীর প্রেমে ব্যর্থ দেবদাসের চরিত্রে অভিনয় করে দর্শক-সমালোচকদের প্রশংসা কুড়িয়েছিলেন তিনি।

তালিকার শীর্ষস্থান দখল করেছেন হলিউড অভিনেত্রী মেরিলিন মনরো। দ্বিতীয় স্থানে রয়েছেন হামফ্রে বোগার্ট, তৃতীয় চার্লি চ্যাপলিন, চতুর্থ জ্যাক নিকলসন এবং পঞ্চম স্থানে আছেন ক্যাথরিন হেপবার্ন। সেরা দশে আরও জায়গা পেয়েছেন সিডনি পোয়াটিয়ে, মার্লন ব্র্যান্ডো, টম ক্রুজ, জাপানি চলচ্চিত্রের কিংবদন্তি তোশিরো মিফুনে ও বারব্রা স্ট্রাইস্যান্ড।

শাহরুখের পরে ৯৩ নম্বরে রয়েছেন হোয়াকিন ফিনিক্স। তালিকায় নিকোলাস কেজ ৮৯, কেট উইন্সলেট ৮৪, এমা স্টোন ৯৪ এবং জেনডায়া ৯৮ নম্বরে রয়েছেন।

আন্তর্জাতিক অঙ্গনে শাহরুখের এমন স্বীকৃতি অবশ্য নতুন নয়। এর আগে ২০২২ সালে এম্পায়ার ম্যাগাজিনের পাঠকদের ভোটে সর্বকালের সেরা ৫০ অভিনেতার তালিকায় জায়গা করে নেন তিনি। সেখানেও একমাত্র ভারতীয় অভিনেতা ছিলেন শাহরুখ। পরের বছর ২০২৩ সালে টাইম সাময়িকীর বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিদের তালিকায়ও অন্তর্ভুক্ত হন এই অভিনেতা।

আশির দশকের শেষ দিকে টেলিভিশনে অভিনয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু করেন শাহরুখ। এরপর ‘দিওয়ানা’ সিনেমার মাধ্যমে বলিউডে নায়ক হিসেবে অভিষেক হয় তার। তিন দশকের বেশি সময়ের অভিনয়জীবনে ৯০টিরও বেশি সিনেমায় অভিনয় করেছেন তিনি।

আশির দশকের শেষ দিকে টেলিভিশন দিয়ে অভিনয়জীবন শুরু করেন শাহরুখ। পরে ‘দিওয়ানা’ সিনেমার মাধ্যমে বলিউডে নায়ক হিসেবে অভিষেক হয় তার। তিন দশকের বেশি সময়ের ক্যারিয়ারে ৯০টিরও বেশি সিনেমায় অভিনয় করেছেন এই তারকা। বাণিজ্যিক সাফল্যের পাশাপাশি বিশ্বজুড়ে সাংস্কৃতিক প্রভাবের কারণে ‘কিং খান’ ও ‘বলিউড বাদশাহ’ নামেও পরিচিতি পেয়েছেন তিনি।

শাহরুখের পরবর্তী সিনেমা ‘কিং’। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত সিনেমাটি আগামী ২৪ ডিসেম্বর মুক্তির কথা রয়েছে। এতে শাহরুখের মেয়ে সুহানা খানেরও বড় পর্দায় অভিষেক হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর