শিরোনাম :
চীনের প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা ‘গঠনমূলক’ হয়েছে : অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী বিশ্ব শিশু দিবস আজ আ’লীগ আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন হিসেবে আবির্ভূত হয়েছে -প্রতিমন্ত্রী মীর শাহে আলম ১৭ বছরে সংস্কৃতি অঙ্গনকে ধ্বংস করা হয়েছে : বগুড়ায় সংস্কৃতি প্রতিমন্ত্রী পঞ্চগড়ে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা, হঠাৎ জেঁকে বসেছে শীত ৫ ডিসেম্বর বগুড়ায় আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ডিসেম্বর মাসের কর্মসূচি ঘোষণা বিএনপি’র ছয় দিনের সফরে অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া যাচ্ছেন জামায়াত আমির আ.লীগ রক্ত ছাড়া শান্তিতে থাকতে পারে না: রিজভী মালয়েশিয়া থেকে ১০ হাজার রোহিঙ্গাকে তুরস্কে পুনর্বাসনের পরিকল্পনা
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন

গ্রাম থেকে হারিয়ে যাচ্ছে বাঙালি ঐতিহ্য নবান্ন ও ঢেঁকির শব্দ

প্রতিনিধির নাম / ২ বার পাঠ করা হয়েছে
আপডেট : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

ঠাকুরগাঁ প্রতিনিধি : অগ্রাহায়ণে কৃষক ধান কেটে বাড়িতে তোলার পর থেকেই শুরু হতো বাঙালি গ্রামীণ ঐতিহ্য নবান্ন উৎসব। কালের পরির্বতনের সাথে সাথে গ্রামীণ এই ঐতিহ্য হারিয়ে যাচ্ছে। এসময় গ্রামে কৃষকের বাড়িতে ঢেঁকিতে কৃষানিদের ধান ভাঙার শব্দ শোনা যেতো। কিন্তু কালের পরিবর্তনে ঢেঁকি এখন ঐতিহ্যের স্মৃতি।

আধুনিকতার ছোঁয়ায় গ্রামে থেকে হরিয়ে যাচ্ছে নবান্নের উৎসব আর ঢেঁকির ছন্দময় শব্দ। কৃষানিরা বাড়িতে ধান সিদ্ধ করে রোদে শুকিয়ে ঢেঁকিতে চাল করতো। নবান্ন উৎসবের জন্য ঢেঁকিতে চাল গুড়া করে, আটা দিয়ে পিঠা-পুলি, ফিরনি, পায়েস তৈরি করার ধুম পড়ে যেতো।

কিন্তু কালের পরিবর্তনে ঢেঁকি যেন এখন শুধু ঐতিহ্যের স্মৃতি। অথচ এক সময় গ্রামীণ জনপদে চাল ও চালের গুড়া আটা তৈরির একমাত্র মাধ্যম ছিল ঢেঁকি। কৃষানিরা গভীর রাত থেকে ভোর সকাল পর্যন্ত ঢেঁকিতে ধান ভাঙতো। এখন ঢেঁকির সেই ধুপধাপ শব্দ আর শোনা যায় না। এখন ঢেঁকির ব্যবহার নাই বললেইে চলে। ঢেঁকি ছাঁটা চালের ভাত যে কি সুস্বাধু পুষ্টিকর ছিল। তা এখন আর নেই।

গ্রাম অঞ্চলে গ্রামের ঐতিহ্যকে ধরে রাখতে কেউ কেউ সখের বশে বাড়িতে ঢেঁকি রাখলেও এর ব্যবহার হয় না। এক সময় গ্রামের কৃষকেরা দারিদ্র নারীদের চাল দিয়ে ঢেঁকিতে চাল ও আটা ভাঙিয়ে নিতো। এভাবেই চলতো অনেক গরীব অসহায় মানুষের সংসার।

স্থানীয় কৃষকেরা জানান, ঢেঁকি শিল্প হলেও গ্রামীণ জনপদে এ শিল্পকে সংরক্ষণের কোন মানুষের আগ্রহ নেই। এক সময় গ্রামের গরিব দুঃখী মানুষ ঢেঁকিতে ধান ও চাল ভেঙে জীবিকা নির্বাহ করতো। কারিগাঁও গ্রামের গৃহবধূ রকেয়া বলেন, ঢেঁকিতে ভাঙা আটা দিয়ে শীতকালে জামাই বরণ করতে পিঠা পুলি, পায়েস, ভাপা, তৈরি করা হতো। এখন ইচ্ছা থাকলেও ঢেঁকি খুঁজে না পাওয়ার কারণে ঢেঁকিতে ভাঙা আটা দিয়ে পিঠা বানানো যায় না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর