শিরোনাম :
চীনের প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা ‘গঠনমূলক’ হয়েছে : অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী বিশ্ব শিশু দিবস আজ আ’লীগ আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন হিসেবে আবির্ভূত হয়েছে -প্রতিমন্ত্রী মীর শাহে আলম ১৭ বছরে সংস্কৃতি অঙ্গনকে ধ্বংস করা হয়েছে : বগুড়ায় সংস্কৃতি প্রতিমন্ত্রী পঞ্চগড়ে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা, হঠাৎ জেঁকে বসেছে শীত ৫ ডিসেম্বর বগুড়ায় আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ডিসেম্বর মাসের কর্মসূচি ঘোষণা বিএনপি’র ছয় দিনের সফরে অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া যাচ্ছেন জামায়াত আমির আ.লীগ রক্ত ছাড়া শান্তিতে থাকতে পারে না: রিজভী মালয়েশিয়া থেকে ১০ হাজার রোহিঙ্গাকে তুরস্কে পুনর্বাসনের পরিকল্পনা
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন

সিরাজগঞ্জের উল্লাপাড়ার হাটিকুমরুল ইন্টারচেঞ্জ এলাকা এখন দুর্ঘটনার ঝুঁকিতে

প্রতিনিধির নাম / ১ বার পাঠ করা হয়েছে
আপডেট : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: যমুনা সেতু পার হওয়ার পর সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল ইন্টারচেঞ্জ মহাসড়ক এলাকাটি উত্তরাঞ্চলের ১৬ জেলার অন্যতম প্রধান প্রবেশদ্বার। গুরুত্বপূর্ণ এই এলাকায় গড়ে উঠেছে অবৈধ দোকানপাট, অস্থায়ী হোটেল, বাস ও সিএনজি স্ট্যান্ড।

ফলে প্রতিনিয়ত বাড়ছে যানজট ও দুর্ঘটনার ঝুঁকি। ব্যাহত হচ্ছে দ্রুতগতির পণ্যবাহী ও যাত্রীবাহী যানবাহন চলাচল। নিরাপদ যোগাযোগের জন্য গুরুত্বপূর্ণ এ ইন্টারচেঞ্জ এলাকাটি বর্তমানে অনিরাপদ হয়ে উঠেছে।

হাটিকুমরুল এলাকার বাসিন্দা রফিকুল ইসলাম জানান, সাসেক প্রকল্পের কর্মকর্তা ও কর্মচারীরা উদ্যোগ নিলে এলাকার অবৈধ স্থাপনা উচ্ছেদ করে যান চলাচলের নিরাপদ পরিবেশ নিশ্চিত করা সম্ভব। কিন্তু এলাকার কয়েকজন প্রভাবশালী ব্যক্তির কাছে তারা জিম্মি হয়ে পড়েছেন। এ কারণে এ বিষয়ে তাদের আন্তরিকতার অভাব রয়েছে বলে অভিযোগ করেন তিনি।

সাসেক-২ প্রকল্পের পরিচালক মো. সরফরাজ হোসাইন গণমাধ্যমকর্মীদের জানান, ইন্টারচেঞ্জ প্রকল্পের কাজ শেষ হলে উদ্বোধনের পর প্রকল্পের অবশিষ্ট জায়গায় তিনটি বাসস্ট্যান্ড ও একটি সিএনজি স্ট্যান্ড নির্মাণ করা হবে। পাশাপাশি নির্ধারিত কিছু স্থানে দোকানপাট ও বাজার গড়ে তোলা হবে। তখন বর্তমান সমস্যাগুলোর সমাধান হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, একাধিকবার অভিযান চালিয়ে জরিমানাসহ অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। কিন্তু কিছুদিন পর আবারও আগের মতো স্থাপনা গড়ে তুলে ব্যবসা-বাণিজ্য শুরু করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রায়হানুল ইসলাম জানান, প্রকল্প এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করা প্রয়োজন হলে এবং প্রকল্পের কোনো জায়গা কেউ অবৈধভাবে দখল করে থাকলে সেসব স্থাপনা উচ্ছেদে উপজেলা প্রশাসন অবশ্যই সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে।

এলাকাবাসীর দাবি, উত্তরাঞ্চলের প্রবেশদ্বার হিসেবে পরিচিত হাটিকুমরুল ইন্টারচেঞ্জ এলাকাকে যানজট ও দুর্ঘটনামুক্ত রাখতে দ্রুত অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং পরিকল্পিত বাস ও সিএনজি স্ট্যান্ড নির্মাণ করা হোক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর