শিরোনাম :
আগামী ২৯ ডিসেম্বর বিসিক শিল্পমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী দূরদর্শী চিন্তা থেকেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান পিআইবি প্রতিষ্ঠা করেন : তথ্য প্রতিমন্ত্রী আট জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শিল্পাঞ্চলে অর্থনৈতিক কার্যক্রম সচল রাখতে পুলিশের সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত: আইজিপি নন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনা ঘটেনি: এমপি মোশাররফ নতুন ফরম্যাটে ১৬ দল নিয়ে যুক্তরাষ্ট্রে বসবে কোপা আমেরিকা আগামী বছর স্বাস্থ্যখাতে ইতিবাচক পরিবর্তন দৃশ্যমান হবে : স্বাস্থ্যমন্ত্রী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মিডিয়া কো-অর্ডিনেটর হলেন মেহেদী হাসান পলাশ মরণোত্তর চক্ষুদান ও কর্নিয়া প্রতিস্থাপন চিকিৎসা এগিয়ে নিতে সহযোগিতা অব্যাহত থাকবে : সমাজকল্যাণ মন্ত্রী
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন

বোয়িংয়ের কাছ থেকে ৫০টি উড়োজাহাজ কিনছে চীনা এয়ারলাইন্স

প্রতিনিধির নাম / ৩ বার পাঠ করা হয়েছে
আপডেট : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

বগুড়া নিউজ ২৪ : যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের কাছ থেকে ৫০টি ৭৩৭-৮ মডেলের উড়োজাহাজ কেনার চুক্তি করেছে চীনের সিয়ামেন এয়ারলাইন্স। প্রতিষ্ঠানটি চায়না সাউদার্ন এয়ারলাইন্সের সহযোগী সংস্থা। মঙ্গলবার চায়না সাউদার্ন এয়ারলাইন্স এ তথ্য জানিয়েছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

চীনা প্রতিষ্ঠানটি চুক্তির আর্থিক বিবরণ প্রকাশ করেনি। তবে জানিয়েছে, উড়োজাহাজগুলোর তালিকামূল্য অনুযায়ী মোট দাম প্রায় ৭৪০ কোটি ডলার হলেও প্রকৃত চুক্তিমূল্য এর চেয়ে কম হবে।

এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি বলেছে, ‘প্রকৃত ক্রয়চুক্তিতে বোয়িং সিয়ামেন এয়ারলাইন্সকে উল্লেখযোগ্য পরিমাণ মূল্যছাড় দিয়েছে।’

বিবৃতিতে আরও বলা হয়, চুক্তিটি কার্যকর হওয়ার আগে সংশ্লিষ্ট জাতীয় কর্তৃপক্ষের অনুমোদন নিতে হবে।

এদিকে, সাংহাই স্টক এক্সচেঞ্জে দেওয়া পৃথক এক বিবৃতিতে চায়না সাউদার্ন এয়ারলাইন্স জানিয়েছে, আগামী ২৮ ডিসেম্বর অনুষ্ঠেয় শেয়ারহোল্ডারদের সভায় এয়ারবাসের এ৩২০নিও পরিবারের ১৩৭টি উড়োজাহাজ কেনার প্রস্তাবের ওপর ভোটাভুটি হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর