শিরোনাম :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:২০ অপরাহ্ন

ছয় জেলায় জননিরাপত্তায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন

প্রতিনিধির নাম / ১ বার পাঠ করা হয়েছে
আপডেট : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬

বগুড়া নিউজ ২৪: আইনশৃঙ্খলা বজায় রাখা ও জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে ঢাকাসহ দেশের ছয়টি জেলায় মোট ১১৩ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। এছাড়া অতিরিক্ত চার প্লাটুন সদস্যও প্রস্তুত রাখা হয়েছে।

বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম শুক্রবার (২৭ নভেম্বর) এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঢাকার সাভার ও আশুলিয়ায় ১৮ প্লাটুন, নারায়ণগঞ্জে ৭ প্লাটুন, গাজীপুরে ১৮ প্লাটুন, গোপালগঞ্জে সর্বোচ্চ ৫৬ প্লাটুন, চট্টগ্রামে ৩ প্লাটুন এবং কক্সবাজারে ৭ প্লাটুন বিজিবি সদস্য দায়িত্ব পালন করছেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় এসব সদস্যরা জেলা প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে গুরুত্বপূর্ণ স্থাপনা, শিল্পাঞ্চলসহ বিভিন্ন এলাকায় নিরাপত্তা জোরদার করেছেন। পাশাপাশি বিশৃঙ্খলা ও সহিংসতা প্রতিরোধে তারা সক্রিয় ভূমিকা পালন করছেন।

বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল মাঠ পর্যায়ের পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা ও অন্যান্য আধুনিক প্রযুক্তির মাধ্যমে লাইভ ফুটেজ সার্বক্ষণিক নজরদারি করছে।

সীমান্তে নিয়মিত দায়িত্ব পালন ছাড়াও দেশের অভ্যন্তরীণ শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে সর্বোচ্চ পেশাদারিত্ব ও শৃঙ্খলার সঙ্গে বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করে যাচ্ছেন। তারা সাধারণ মানুষের জীবন-যাত্রা নিরাপদ রাখা এবং যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর