শিরোনাম :
বগুড়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে হাত ধোয়া প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত আফগানিস্তানে লাখ লাখ মানুষের প্রত্যাবর্তনে কাজ ও বাসস্থানের তীব্র সংকট স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ৬৪ বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর পল্টন হত্যাকান্ডের বিচারের দাবীতে বগুড়ায় জামায়াতের বিক্ষোভ মিছিল স্বাস্থ্যখাতে ১৬ হাজার কোটি টাকা বরাদ্দের ঘোষণা দিলেন স্বাস্থ্যমন্ত্রী ২০২৬-২৭ শিক্ষাবর্ষ থেকেই বগুড়া বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরুর প্রত্যাশা বগুড়ায় পুলিশ পরিচয়ে ১০২ ভরি স্বর্ণ ছিনতাই, ৮৮ লাখ টাকাসহ গ্রেপ্তার ৪ টোকিওর মতো পরিচ্ছন্ন ঢাকা গড়ার পরিকল্পনা প্রধানমন্ত্রীর সরকারি স্বাস্থ্যসেবায় এক লাখ কর্মী নিয়োগের পরিকল্পনা এগোচ্ছে: প্রধানমন্ত্রী
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন

স্বাস্থ্যখাতে ১৬ হাজার কোটি টাকা বরাদ্দের ঘোষণা দিলেন স্বাস্থ্যমন্ত্রী

প্রতিনিধির নাম / ১ বার পাঠ করা হয়েছে
আপডেট : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬

বগুড়া নিউজ: ব্রাহ্মণবাড়িয়ার কসবায় শক্তি মোবাইল হেলথ ক্লিনিকের উদ্বোধন ও কার্যক্রম পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

এ সময় তিনি স্বাস্থ্যখাতের উন্নয়নে শিগগিরই ১৬ হাজার কোটি টাকা বরাদ্দ ঘোষণার কথা জানান। পাশাপাশি ইউনিয়ন পর্যায়ে ফ্যামিলি ওয়েলবিয়িং সেন্টার প্রতিষ্ঠার পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি।

বুধবার (২৮ অক্টোবর) রহমান ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (আরডিএফ) ও শক্তি ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আয়োজিত মোবাইল হেলথ ক্লিনিকের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনের সংসদ সদস্য ও অর্থ মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মুশফিকুর রহমান, অস্ট্রেলীয় হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি সাইদ হাইদার, রহমান ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের চেয়ারপারসন মেহবিন রহমান মুনিয়াসহ ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক, পুলিশ সুপার ও বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমি একজন মুক্তিযোদ্ধা। এই কসবা এলাকায় আমি যুদ্ধ করেছিলাম। গত ১৭ বছরে ফ্যাসিস্ট সরকার স্বাস্থ্যসেবা খাতকে ভঙ্গুর করে দিয়েছে। আমরা আবার ধীরে ধীরে তা স্বাভাবিক করছি।

তিনি আরও বলেন, কিছুদিনের মধ্যেই স্বাস্থ্যখাতে ১৬ হাজার কোটি টাকা বরাদ্দ ঘোষণা করা হবে। পাশাপাশি ইউনিয়ন পর্যায়ে ফ্যামিলি ওয়েলবিয়িং সেন্টার প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে।

শক্তি মোবাইল হেলথ ক্লিনিকের মাধ্যমে স্থানীয় পর্যায়ে সাধারণ মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এ কার্যক্রমের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা পাওয়ার সুযোগ বাড়বে বলে আশা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর