বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন

দুপচাঁচিয়ায় প্রতারণা মামলায় সাজাপ্রাপ্ত সাবেক প্রধান শিক্ষক আবুল বাশার গ্রেপ্তার

প্রতিনিধির নাম / ৬ বার পাঠ করা হয়েছে
আপডেট : সোমবার, ২ নভেম্বর, ২০২৬

বগুড়ার দুপচাঁচিয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আবুল বাশারকে গ্রেপ্তার করেছে দুপচাঁচিয়া থানা পুলিশ।
রোববার (১ নভেম্বর) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে বগুড়ার শাজাহানপুর থানাধীন বতগাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, আবুল বাশার দুটি চেক জালিয়াতির মামলায় সাজাপ্রাপ্ত হয়ে দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। এর আগেও প্রতারণার মামলায় তিনি একাধিকবার গ্রেপ্তার হয়েছিলেন। তাঁর বিরুদ্ধে বিদ্যালয়ের সভাপতির স্বাক্ষর জাল, অবৈধভাবে টাকা উত্তোলন এবং চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে অর্থ আত্মসাতের অভিযোগে একাধিক মামলা রয়েছে।
দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজমিলুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তার আবুল বাশারকে সোমবার (২ নভেম্বর) আদালতে সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর