শিরোনাম :
প্রথম মুসলিম সিনেটর হিসেবে ইতিহাস গড়লেন এল-সায়েদ গার্মেন্টস শিল্প ধ্বংসের চেষ্টা হয়েছে: দিপু ভূঁইয়া জামায়াত আমিরের সাড়া না পাওয়া শিবিরকর্মীকে চাকরি দিলেন এলজিআরডি প্রতিমন্ত্রী মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প রেড ক্রিসেন্টের ব্যবস্থাপনা পর্ষদ নির্বাচনের তফসিল ঘোষণা আন্তর্জাতিক স্বাস্থ্য সেবায় এনআরবিসি ব্যাংক ও পারফেক্ট গ্লোবাল হেলথ-এর মধ্যে চুক্তি স্বাক্ষর জ্বালানী তেলের বাজারে বড় দর পতন সাবেক মন্ত্রী-ব্যবসায়ীসহ ২ শতাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ ট্রিলিয়ন ডলার অর্থনীতির লক্ষ্য ঘোষণা স্পিকারের প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:২২ অপরাহ্ন

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন রোনালদো

প্রতিনিধির নাম / ১ বার পাঠ করা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

বগুড়া নিউজ ২৪: আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন পর্তুগিজ ফুটবল সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। আজ (বৃহস্পতিবার, ৫ নভেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামে করা এক ভিডিও বার্তায় রোনালদো তার অবসরের এ ঘোষণা দেন।

পর্তুগালের মানুষদের উদ্দেশে ভিডিওতে রোনালদো বলেন, ‘আমার জন্য জাতীয় দলের সাত নম্বর জার্সিটি ফিরিয়ে দেয়ার সময় এসেছে।’

তিনি আরও বলেন, ‘আমি কখনো মনে করিনি, এটাতে কেবল আমার অধিকার। তবে ২৩ বছর যাবৎ এই জার্সি পরার সম্মান ও দায়িত্ব আমার ওপর ছিলো এটা রক্ষা করা এবং এটাকে আমার সঙ্গে সারা বিশ্বের স্টেডিয়ামগুলোতে নিয়ে যাওয়া।’

এর মধ্য দিয়ে ৪১ বছর বয়সে শেষ হলো রোনালদোর ২৩ বছরের ফুটবল ক্যারিয়ার। ক্যারিয়ারে জাতীয় দলের হয়ে মোট ২৩৪টি ম্যাচ খেলেছেন এ তারকা, করেছেন ১৪৬ গোল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর