শিরোনাম :
প্রথম মুসলিম সিনেটর হিসেবে ইতিহাস গড়লেন এল-সায়েদ গার্মেন্টস শিল্প ধ্বংসের চেষ্টা হয়েছে: দিপু ভূঁইয়া জামায়াত আমিরের সাড়া না পাওয়া শিবিরকর্মীকে চাকরি দিলেন এলজিআরডি প্রতিমন্ত্রী মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প রেড ক্রিসেন্টের ব্যবস্থাপনা পর্ষদ নির্বাচনের তফসিল ঘোষণা আন্তর্জাতিক স্বাস্থ্য সেবায় এনআরবিসি ব্যাংক ও পারফেক্ট গ্লোবাল হেলথ-এর মধ্যে চুক্তি স্বাক্ষর জ্বালানী তেলের বাজারে বড় দর পতন সাবেক মন্ত্রী-ব্যবসায়ীসহ ২ শতাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ ট্রিলিয়ন ডলার অর্থনীতির লক্ষ্য ঘোষণা স্পিকারের প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:২২ অপরাহ্ন

মাদকমুক্ত সমাজ গঠনে সকলকে এক সাথে কাজ করতে হবে : ওসি শাহীন

প্রতিনিধির নাম / ১ বার পাঠ করা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ শাহীনুজ্জামান শাহীন বলেছেন, মাদকমুক্ত সমাজ গঠনে সকলকে একসাথে কাজ করতে হবে। বাল্য বিবাহ থেকে রক্ষা পেতে জনসচেতনতার কোন বিকল্প নাই। তাই সমাজের শিক্ষক, ইমাম-মোয়াজ্জিন, জনপ্রতিনিধি, ব্যবসায়ী ও শিক্ষার্থীসহ সকল স্তরের জনসাধারণকে সজাগ থাকবে হবে।

আগামী প্রজন্মকে এবিষয়ে সঠিক পথ চলার জন্য ধারণা দিতে হবে। তিনি আরো বলেন, ক্লাসে অথবা বাড়িতে শিক্ষার্থীদের মোবাইল ব্যবহার থেকে বিরত রাখতে হবে। কেউ ইফটিজিং করলে সঙ্গে সঙ্গে প্রশাসনকে জানাতে হবে। তবেই এই সমাজ থেকে ইফটিজিং, বাল্য বিবাহ ও মাদক প্রতিরোধ করা সম্ভব হবে।

বুধবার (৪ নভেম্বর) দুপুরে শিবগঞ্জ উপজেলার আলিয়ারহাট ডি.ইউ.এস ফাজিল ডিগ্রী মাদ্রাসার আয়োজনে মাদ্রাসা সভাকক্ষে শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।

অত্র মাদ্রাসার সভাপতি অধ্যাপক নজরুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তারিকুল আলম, অত্র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা এম.এ সালাম, ইউনিয়ন বিএনপির সভাপতি মীর আবু জাকের মাকু, অত্র মাদ্রাসার শিক্ষক আব্দুল কুদ্দুস, খেজমত আলী, ইউসুফ আলী, আব্দুল বারী, এনামুল হক, তৈয়ব আলী, বিশিষ্ট ঠিকাদার জাহাঙ্গীর হোসেন প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর