শিরোনাম :
৬৩ কোটি টাকা লোপাট, সাবেক ভূমিমন্ত্রীসহ ১৮ জনের বিরুদ্ধে মামলা সিলেটকে সবজি উৎপাদন ও রপ্তানির কেন্দ্রে পরিণত করবে সরকার : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় এনসিএল চারদিনের ম্যাচ চট্রগ্রাম-ময়মনসিংহ ম্যাচ নিষ্প্রান ড্র সিরাজগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত ময়মনসিংহে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত বিএনপি রাজনীতি করে প্রত্যেকটি মানুষের পাশে দাঁড়ানোর জন্য: সমাজকল্যাণমন্ত্রী বগুড়ায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকীর সমাবেশ ও শোভাযাত্রায় নেতাকর্মীদের ঢল ফরিদপুরে ডেঙ্গুতে আক্রান্ত ৫৮ জন বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত চট্টগ্রামে হারিয়ে যাওয়া ১০৭টি মোবাইল ফোন উদ্ধার
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন

ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান ও পাকিস্তান

প্রতিনিধির নাম / ৫ বার পাঠ করা হয়েছে
আপডেট : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬

বগুড়া নিউজ: আফগানিস্তান ও পাকিস্তানের বিভিন্ন অঞ্চলে ৫ দশমিক ২ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। রোববার (২৫ অক্টোবর) গভীর রাতে অনুভূত এই ভূকম্পনে দুই দেশের একাধিক প্রদেশ কেঁপে ওঠে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম।

আফগান সম্প্রচারমাধ্যম টোলো নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানী কাবুল, নানগারহারসহ দেশটির কয়েকটি প্রদেশে ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে আফগানিস্তানে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্রের (ইএমএসসি) তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ২।

পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ জানিয়েছে, দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশের কয়েকটি এলাকা এবং উত্তরের গিলগিট-বালতিস্তান অঞ্চলেও কম্পন অনুভূত হয়েছে।

তবে পাকিস্তানে ভূমিকম্পের কারণে হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিক কোনো তথ্য জানানো হয়নি।

সূত্র : আনাদোলু এজেন্সি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর