শিরোনাম :
৬৩ কোটি টাকা লোপাট, সাবেক ভূমিমন্ত্রীসহ ১৮ জনের বিরুদ্ধে মামলা সিলেটকে সবজি উৎপাদন ও রপ্তানির কেন্দ্রে পরিণত করবে সরকার : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় এনসিএল চারদিনের ম্যাচ চট্রগ্রাম-ময়মনসিংহ ম্যাচ নিষ্প্রান ড্র সিরাজগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত ময়মনসিংহে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত বিএনপি রাজনীতি করে প্রত্যেকটি মানুষের পাশে দাঁড়ানোর জন্য: সমাজকল্যাণমন্ত্রী বগুড়ায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকীর সমাবেশ ও শোভাযাত্রায় নেতাকর্মীদের ঢল ফরিদপুরে ডেঙ্গুতে আক্রান্ত ৫৮ জন বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত চট্টগ্রামে হারিয়ে যাওয়া ১০৭টি মোবাইল ফোন উদ্ধার
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন

বগুড়ায় ৭৮০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার

প্রতিনিধির নাম / ৩ বার পাঠ করা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬

বগুড়া নিউজ: ৪৫ দিনের কোলের শিশুকে নিয়ে হাঁটুর নিচে অ্যাংলেটে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৭ হাজার ৮০০ পিস ইয়াবাসহ স্বামী ও স্ত্রীকে গ্রেফতার করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়ার সদস্যরা গতকাল রোববার বিকেলে তাদেরকে গ্রেফতার করে।

ডিএনসি বগুড়ার উপপরিচালক মোহা.জিললুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বগুড়ার শাজাহানপুর উপজেলার নয়মাইল জামালপুর এলাকায় মহাসড়কে ঢাকা হতে বগুড়াগামী আর কে ট্রাভেলস্ এর একটি যাত্রীবাহী কোচ (ঢাকা মেট্রো-ব-১২-১২৯৫) থামানো হয়।মানচিত্র দেখুন

এরপর বাসের ঋ-১. ঋ-২ সিটে বসা ওই স্বামী-স্ত্রীর দেহ তল্লাশি করে ওই পরিমাণ ইয়াবা উদ্ধার করে তাদেরকে গ্রেফতার করা হয়। ইয়াবাগুলো আসামি শারমিনের ডান পায়ের হাঁটুর নিচে অ্যাংলেটে লুকানো ছিল।

গ্রেফতারকৃতরা হলো ফরিদপুরের আরফাডাঙ্গা উপজেলার দোগাছি এলাকার মোছা: শাারমিন খানম (২৫) ও তার স্বামী সোহাগ মৃধা (৩১)। তবে তারা বর্তমানে ঢাকায় মিরপুরের আহম্মেদপুরের মধ্যপাইকারপা গ্রামে বসবাস করেন। ধৃত আসামিদের বিরুদ্ধে শাজাহানপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো: সামসুল আলম বাদি হয়ে মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর