শিরোনাম :
ইয়েমেনে নতুন সংঘাতে বাস্তুচ্যুত ৩ লাখ, ঝুঁকিতে ৬ হাজার অন্তঃসত্ত্বা ভারতের প্রধান নির্বাচন কমিশনারকে জেলে যেতে হবে: রাহুল গান্ধী ফ্রান্সে আবারও শুরু হচ্ছে হাই স্কুল অবরোধ : শিক্ষার্থী সংগঠন ক্লাস্টার বোমার ওয়ারহেডের পরীক্ষা চালাল উ. কোরিয়া: কেসিএনএ দূষণ মোকাবিলায় দিল্লিতে কার্যকর হলো নতুন কড়াকড়ি নতুন মজুরি বোর্ড গঠনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বিকেএমইএ অক্টোবরে রেমিট্যান্স এলো ২৮৭ কোটি ডলার তুর্কি বিনিয়োগ বৃদ্ধির আহ্বান বাণিজ্যমন্ত্রীর, শুল্ক বাধা নিরসনে গুরুত্বারোপ কথাসাহিত্যিক আবু ইসহাকের শততম জন্মদিন আজ যথাযথ চিকিৎসা সেবা নিশ্চিত করতে স্বাস্থ্যকর্মী-সংকট নিরসনের আহ্বান রাষ্ট্রপতির
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন

খুলনায় তাঁতি দলের নেতাকে কুপিয়ে হত্যা

প্রতিনিধির নাম / ৪ বার পাঠ করা হয়েছে
আপডেট : রবিবার, ১ নভেম্বর, ২০২৬

বগুড়া নিউজ ২৪: খুলনা মহানগর তাঁতি দলের যুগ্ম আহ্বায়ক সৈয়দ হুমায়ুন কবিরকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

রবিবার (১ নভেম্বর) সন্ধ্যায় খুলনা নগরীর রায়েরমহল বড় মসজিদ এলাকায় নিজ ব্যবসা প্রতিষ্ঠানে তার ওপর হামলা হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

স্থানীয়রা জানিয়েছেন, হুমায়ুন কবির নিজ ব্যবসা প্রতিষ্ঠান ‘হিল ক্যান্টিন’-এ অবস্থান করছিলেন। এ সময় দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হুমায়ুন কবির রায়ের মহল বড় মসজিদ এলাকার সৈয়দ আনোয়ার আলীর ছেলে। নিহতের ভাতিজা সৈয়দ দিদারুল করিম বিপ্লব অভিযোগ করেছেন, ছাত্রদল নেতা আরাফাত ও তার সহযোগীরা দেশীয় অস্ত্র নিয়ে হুমায়ুন কবিরের ওপর হামলা করেন। তারা হুমায়ুন কবিরকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন।

সোনাডাঙ্গা থানা এবং খালিশপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আড়ংঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হালিমুর রহমান বলেছেন, “বিষয়টি শুনেছি। তবে কোথায় এবং কীভাবে এ ঘটনা ঘটেছে, তা জানতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।”

খুলনা মহানগর তাঁতি দলের আহ্বায়ক মো. আবু সাঈদ বলেছেন, “হুমায়ুন কবির খুলনা মহানগর তাঁতি দলের যুগ্ম আহ্বায়ক ছিলেন। তাকে হত্যার খবর শুনে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে এসেছি। কে বা কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, সে বিষয়ে এখনো কিছু জানতে পারিনি।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর