শিরোনাম :
ইয়েমেনে নতুন সংঘাতে বাস্তুচ্যুত ৩ লাখ, ঝুঁকিতে ৬ হাজার অন্তঃসত্ত্বা ভারতের প্রধান নির্বাচন কমিশনারকে জেলে যেতে হবে: রাহুল গান্ধী ফ্রান্সে আবারও শুরু হচ্ছে হাই স্কুল অবরোধ : শিক্ষার্থী সংগঠন ক্লাস্টার বোমার ওয়ারহেডের পরীক্ষা চালাল উ. কোরিয়া: কেসিএনএ দূষণ মোকাবিলায় দিল্লিতে কার্যকর হলো নতুন কড়াকড়ি নতুন মজুরি বোর্ড গঠনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বিকেএমইএ অক্টোবরে রেমিট্যান্স এলো ২৮৭ কোটি ডলার তুর্কি বিনিয়োগ বৃদ্ধির আহ্বান বাণিজ্যমন্ত্রীর, শুল্ক বাধা নিরসনে গুরুত্বারোপ কথাসাহিত্যিক আবু ইসহাকের শততম জন্মদিন আজ যথাযথ চিকিৎসা সেবা নিশ্চিত করতে স্বাস্থ্যকর্মী-সংকট নিরসনের আহ্বান রাষ্ট্রপতির
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন

সাংবাদিক আবুল কালাম আজাদের ইন্তেকাল

প্রতিনিধির নাম / ২ বার পাঠ করা হয়েছে
আপডেট : সোমবার, ২ নভেম্বর, ২০২৬

ষ্টাফ রিপোর্টার: দৈনিক নয়া দিগন্তের বগুড়া অফিস ইনচার্জ, বগুড়া প্রেসক্লাবের একাধিকবার নির্বাচিত সাবেক কোষাধ্যক্ষ আবুল কালাম আজাদ (৫২) ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রোববার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে বুকে ব্যথা অনুভব করলে হাসপাতালে নেয়ার পর চিকিৎসক মৃত ঘোষনা করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক কন্যা ও এক পুত্র সন্তানসহ অগনিত গুনগ্রাহী রেখে গেছেন।
বাদ জোহর বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদে জানাযা শেষে বগুড়ার ঐতিহ্যবাহী ভাই পাগলার মাযার গোরস্থানে তাকে দাফন করা হবে।
সাংবাদিক আবুল কালাম আজাদের মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে সাংবাদিকদের মাঝে শোকের ছায়া নেমে আসে। ভোর থেকেই তার দীর্ঘদিনের সহকর্মীরা মরহুমের বাসায় ছুটে আসেন।প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদ, সহ-সভাপতি রাহাত রিটু, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি গণেশ দাস, সাধারণ সম্পাদক এস এম আবু সাঈদ, বগুড়া প্রেসক্লাবের সাবেক সদস্য সচিব সবুর শাহ লোটাস, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, কোষাধ্যক্ষ ফেরদৌসুর রহমান সহ সাংবাদিক নেতৃবৃন্দ মরহুমের বাস ভবনে উপস্থিত হয়ে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান। এছাড়া বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া মহানগর শাখার আমির আবিদুর রহমান সোহেল ও সেক্রেটারি আ.স.ম আব্দুল মালেক মরহুমের বাসায় উপস্থিত হয়ে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সমবেদনা জানান।
আবুল কালাম আজাদ দৈনিক নয়া দিগন্তের পাশাপাশি বার্তা সংস্থা ইউএনবি’র জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। বগুড়া থেকে প্রকাশিত দৈনিক সাতমাথায় সাংবাদিকতার হাতে খড়ি আবুল কালাম আজাদের। দৈনিক আজ ও আগামীকাল এবং দৈনিক উত্তর কোণ পত্রিকাতেও কাজ করেছেন। তিনি দীর্ঘদিন দৈনিক সংগ্রামের বগুড়া জেলা প্রতিনিধি ছিলেন। এছাড়াও বাংলাদেশ টেলিভিশনের বগুড়া প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সিনিয়র সদস্য ছিলেন। সাংবাদিক আবুল কালাম আজাদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু, সাধারণ সম্পাদক কালাম আজাদ, সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র সভাপতি গনেশ দাস, সাধারণ সম্পাদক এস এম আবু সাঈদ , বগুড়া টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোহন আকন্দ, সাধারণ সম্পাদক মেহেরু সুজন, বগুড়া স্পোর্টস রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোস্তফা মোঘল, সাধারণ সম্পাদক এই আলিম, বাংলাদেশ ফটো জার্নালিষ্ট এসোসিয়েশন বগুড়া শাখার সভাপতি বজলুর রশীদ সুইট সাধারন সম্পাদক আব্দুর রহিম , বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া মহানগর শাখার আমির আবিদুর রহমান সোহেল, সেক্রেটারি আ,স,ম আব্দুল মালেক, বগুড়া জেলা শাখার আমির অধ্যক্ষ আব্দুল হক সরকার, সেক্রেটারি মাওলানা মানসুরুর রহমান। নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর