বগুড়া নিউজ ২৪: “দক্ষ যুব গড়বে দেশ,সবার আগে বাংলাদেশ”এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার শিবগঞ্জে জাতীয় যুব দিবস উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১ নভেম্বর) সকাল ১০ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ আয়োজনে এক বর্ণাঢ্য র্যালি পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শিবগঞ্জ ধানার অফিসার ইনচার্জ ওসি শাহীনুজ্জামান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এম তাজুল ইসলাম, উপজেৱা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুর রউফ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আশরাফুল ইসলাম, উপজেলা সমবায় কর্মকর্তা রাজিয়া সুলতানা, উপজেলা কৃষি উন্নয়ন ফাউন্ডেশনের সিনিয়র অফিসার আতোয়ার রহমান প্রমূখ। আণোচনা সভা শেষে যুব প্রশিক্ষণার্থীদের মাঝে যুব ঋণ ও গাছের চারা বিতরণ করা হয়।