রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১০:১৪ অপরাহ্ন

ঢাকা মহানগর দক্ষিণে বিএনপির নতুন কমিটি

প্রতিনিধির নাম / ২ বার পাঠ করা হয়েছে
আপডেট : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

বগুড়া নিউজ ২৪: ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন করা হয়েছে। নতুন কমিটিতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালামকে আহ্বায়ক করা হয়েছে। এর আগে কমিটির আহ্বায়ক ছিলেন রফিকুল আলম মজনু।

আজ রোববার সকালে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন কমিটি পুনর্গঠনের কথা জানানো হয়। দলের সহদপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে চারজনের নাম ঘোষণা করা হয়েছে।

নতুন কমিটিতে আবদুল কাদির ভূঁইয়া জুয়েলকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক, আ ন ম সাইফুল ইসলামকে যুগ্ম আহ্বায়ক এবং তানভীর আহমেদ রবিনকে সদস্যসচিব করা হয়েছে। তাঁদের মধ্যে সাইফুল ইসলাম ও তানভীর আহমেদ রবিন আগের কমিটিতেও একই পদে ছিলেন।

২০২৪ সালের ৮ ডিসেম্বর রফিকুল আলম মজনুকে আহ্বায়ক ও তানভীর আহমেদ রবিনকে সদস্যসচিব করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ৬১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছিল। ওই কমিটিতে ১৩ জন যুগ্ম আহ্বায়ক ও ৪৬ জন সদস্য ছিলেন।

এরও আগে ২০২৪ সালের ৭ জুলাই রফিকুল আলম মজনুকে আহ্বায়ক ও তানভীর আহমেদ রবিনকে সদস্যসচিব করে দুই সদস্যের আংশিক কমিটি ঘোষণা করেছিল বিএনপি। ওই বছরের ১৩ জুন আবদুস সালামের নেতৃত্বাধীন আগের আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছিল। সে কমিটিতে সদস্যসচিব ছিলেন রফিকুল আলম মজনু। ফলে নতুন কমিটি পুনর্গঠনের মাধ্যমে আবদুস সালাম আবার ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়কের দায়িত্ব পেলেন।

এদিকে চলতি মাসের ১ নভেম্বর ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন আংশিক কমিটি ঘোষণা করা হয়। এতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টনকে আহ্বায়ক এবং ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেনকে সদস্যসচিব করা হয়। এর আগে আমিনুল হক ও মোস্তফা জামানের নেতৃত্বাধীন মহানগর উত্তরের আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছিল।

ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির নতুন কমিটি ঘোষণার মধ্য দিয়ে রাজধানীর দুই সাংগঠনিক শাখার নেতৃত্বে পরিবর্তন এল। দুই সিটি করপোরেশনের বর্তমান প্রশাসকই এখন নিজ নিজ মহানগর বিএনপির আহ্বায়কের দায়িত্ব পালন করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর