শিরোনাম :
১৫ বছরে ৭২২ এনজিওর নিবন্ধন বাতিল করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী সবাইকে পেছনে ফেলে ইউরোপসেরা ইয়ামাল বিশ্ব এখন ‘চরম জলবায়ু পরিস্থিতির যুগে’ প্রবেশ করেছে : জাতিসংঘ মহাসচিব রাজধানীতে ককটেল বিস্ফোরণ ও হামলার ঘটনায় গ্রেপ্তার ১৫ ফার্মগেট মেট্রো স্টেশনের নিচে বাসে আগুন সুযোগের অভাবে কোনো শিশু-কিশোর যেন পিছিয়ে না পড়ে : ডা. জুবাইদা রহমান শেখ হাসিনার এনআইডি ও পাসপোর্টের আবেদনের সত্যতা যাচাই করা হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী চার হোটেল-ফুডস প্রতিষ্ঠানের জরিমানা ৪ লাখ ১৫ হাজার টাকা শেখ হাসিনা এখন বিদেশের কাছে ধরনা দিচ্ছেন: রুহুল কবির রিজভী রোহিঙ্গাদের জন্য সহায়তা অব্যাহত রাখতে আইএফআরসি’কে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর আহ্বান
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন

নড়াইলে জাতীয় সমবায় দিবস পালিত

প্রতিনিধির নাম / ৬ বার পাঠ করা হয়েছে
আপডেট : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

নড়াউল প্রতিনিধি: ‘করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে আজ রোববার সকাল ১০টায় বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমি চত্বরে গিয়ে শেষ হয়।

এ র‌্যালিতে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক লিংকন বিশ্বাসসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা অংশ নেন।

পরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, জেলা সমবায় কর্মকর্তা মোসা. আমিনা পারভীন।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আহসান মাহমুদ রাসেল। বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান।

এতে বক্তব্য দেন, জেলা সমবায় কার্যালয়ের পরিদর্শক মো. হারুনর রশিদ, সমবায়ী আবু জাফর মোরাদ হোসেন ও শোভা সুলতানা।
বক্তারা, সমবায় আন্দোলনের গুরুত্ব ও জাতীয় অর্থনীতিতে এর বহুমাত্রিক ভূমিকার কথা তুলে ধরে একটি সমৃদ্ধ ও সমবায়ভিত্তিক সমাজ গঠনে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।

এ অনুষ্ঠানে জেলার বিভিন্ন সমবায় সমিতির সদস্যবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে সমবায়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর