শিরোনাম :
১৫ বছরে ৭২২ এনজিওর নিবন্ধন বাতিল করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী সবাইকে পেছনে ফেলে ইউরোপসেরা ইয়ামাল বিশ্ব এখন ‘চরম জলবায়ু পরিস্থিতির যুগে’ প্রবেশ করেছে : জাতিসংঘ মহাসচিব রাজধানীতে ককটেল বিস্ফোরণ ও হামলার ঘটনায় গ্রেপ্তার ১৫ ফার্মগেট মেট্রো স্টেশনের নিচে বাসে আগুন সুযোগের অভাবে কোনো শিশু-কিশোর যেন পিছিয়ে না পড়ে : ডা. জুবাইদা রহমান শেখ হাসিনার এনআইডি ও পাসপোর্টের আবেদনের সত্যতা যাচাই করা হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী চার হোটেল-ফুডস প্রতিষ্ঠানের জরিমানা ৪ লাখ ১৫ হাজার টাকা শেখ হাসিনা এখন বিদেশের কাছে ধরনা দিচ্ছেন: রুহুল কবির রিজভী রোহিঙ্গাদের জন্য সহায়তা অব্যাহত রাখতে আইএফআরসি’কে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর আহ্বান
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন

রাজধানীতে ককটেল বিস্ফোরণ ও হামলার ঘটনায় গ্রেপ্তার ১৫

প্রতিনিধির নাম / ০ বার পাঠ করা হয়েছে
আপডেট : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

বগুড়া নিউজ ২৪: রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণ ও পুলিশকে লক্ষ্য করে হামলার ঘটনায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পৃথক একাধিক অভিযানে মোট ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সোমবার (৯ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

রূপনগর থানা সূত্রে জানা গেছে, গত রোববার (৮ নভেম্বর) গভীর রাতে আনুমানিক ১টা ৪০ মিনিটে রূপনগর থানার সামনে ককটেল ফুটিয়ে পালিয়ে যাওয়ার সময় আশরাফুল (২৭) নামের কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের এক সদস্যকে হাতেনাতে গ্রেপ্তার করে রূপনগর থানা পুলিশ।

রামপুরা থানা সূত্রে জানা গেছে, আজ সকাল ৭টার দিকে রামপুরা বনশ্রী এলাকায় ককটেল বিস্ফোরণের একটি ঘটনা ঘটে। এই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে শ্রাবণ সরদার (২০) ও রবিন (২৭) নামের দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

এদিকে ক্যান্টনমেন্ট থানা সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (৫ নভেম্বর) ক্যান্টনমেন্ট থানাধীন গলফ ক্লাবের সামনে কর্তব্যরত পুলিশকে লক্ষ্য করে ককটেল হামলার ঘটনা ঘটে। ওই হামলার ঘটনায় ক্যান্টনমেন্ট থানা পুলিশ চারজন, গোয়েন্দা পুলিশ (ডিবি) পাঁচজন এবং স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ) তিনজনসহ মোট ১২ জনকে গ্রেপ্তার করেছে।

রাজধানীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি কঠোরভাবে নিয়ন্ত্রণ এবং নগরবাসীর নাগরিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের এ ধরনের অভিযান নিয়মিত ও অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর