সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন

আরবরা যুক্তরাষ্ট্রকে সহায়তা করার নথিভুক্ত প্রমাণ আছে : ইরান

প্রতিনিধির নাম / ০ বার পাঠ করা হয়েছে
আপডেট : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

বগুড়া নিউজ ২৪: ইরানের বিরুদ্ধে আগ্রাসন চালাতে যুক্তরাষ্ট্রকে আরব দেশগুলো সহায়তা করছে বলে অভিযোগ করেছে ইরান। দেশটি বলেছে, তাদের কাছে এ সংক্রান্ত নথিভুক্ত প্রমাণ আছে, যা কূটনৈতিক চ্যানেলে উত্থাপন করা হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) এ তথ্য জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঈসমাইল বাঘেই। তিনি বলেছেন, সব বিষয়, ইরানে হামলা চালাতে যুক্তরাষ্ট্রকে এই অঞ্চলের দেশগুলোর সহায়তা করার ইঙ্গিত দিচ্ছে। আর এগুলো আমাদের কাছে নথিভুক্ত আছে। এ বিষয়টিকে আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখব। ইরানের এ কূটনীতিক আরও বলেছেন, মিসাইল, ড্রোন এবং আকাশযান এসব দেশের ঘাঁটি থেকে ছুড়েছে যুক্তরাষ্ট্র। এরসঙ্গে মার্কিনিদের তারা লজিস্টিক সহায়তাও দিয়েছে। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইহুদিবাদীরা যে আগ্রাসন চালিয়েছে এতে এই দেশগুলোর সম্পৃক্ততা এবং এর পরিণতি পরিষ্কার।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথ হামলা চালানোর পর উপসাগরীয় সব আরব দেশে হামলা চালায় তেহরান। এসব দেশের যেখানে মার্কিন ঘাঁটি ছিল সেগুলোকেই টার্গেট করেছে তারা। আর এসব হামলা জাতিসংঘের সনদের ৫১ নং ধারার ওপর ভিত্তি করেই করা হয়েছে বলে দাবি করেছেন বাঘেই তিনি বলেছেন, এই দেশগুলোর ভৌগলিক অখণ্ডতার বিরুদ্ধে ইরান কোনো হামলা চালায়নি। আমাদের হামলা ছিল সম্পূর্ণভাবে আত্মরক্ষামূলক। তাদের দেশে থাকা যুক্তরাষ্ট্রের ঘাঁটি ও সামরিক সম্পদ লক্ষ্য করেই শুধুমাত্র হামলা চালানো হয়েছে।

এদিকে উপসাগরীয় আরব দেশগুলোর জোট জিসিসি গত শুক্রবার তাদের ওপর চালানো হামলার জন্য ইরানের কাছে ক্ষতিপূরণ দাবি করেছে। এরপরই ইরান থেকে এমন বার্তা দেওয়া হলো। সূত্র : আল জাজিরা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর