রাবি প্রতিনিধি: ডিসেম্বরে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার ফেরা নিয়ে দেশজুড়ে হামলা, সন্ত্রাস, জ্বালাও-পোড়াও ও নাশকতামূলক কর্মকাণ্ড চালাচ্ছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগ। তাদের এসব কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষ।
এসব সমাবেশে বক্তারা বলেন, জুলাইয়ের শহীদদের রক্ত এখনো শুকায়নি, মায়েদের আহাজারিও থামেনি। এরপরও ফ্যাসিবাদের ফেরার যে কোনো অপচেষ্টা জনগণ প্রতিহত করবে। দেশকে অস্থিতিশীল করে আবার নৈরাজ্যের পথে নিতে দেওয়া হবে না। আওয়ামী সন্ত্রাসীদের ঠেকাতে জনগণ সর্বদা ঐক্যবদ্ধ রয়েছে।
রোববার দেশব্যাপী পতিত ফ্যাসিবাদী অপশক্তি ও নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সন্ত্রাসী ও নাশকতামূলক কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং সাধারণ শিক্ষার্থীরা।
গতকাল দুপুরে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন প্রাঙ্গণ থেকে প্রতিবাদ মিছিলটি শুরু হয়। পরে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ হয়।
রিজভীর বাসায় হামলার প্রস্তুতির অভিযোগ, ছাত্রলীগের তিন নেতাকে পুলিশে দিলেন বিএনপি নেতাকর্মীরাAmardesh_forbiden_SL
সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘ ১৭ বছর আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে সাধারণ মানুষ ২০২৪ সালের গণঅভ্যুত্থানের মাধ্যমে তাদের ক্ষমতাচ্যুত করেছে। পতিত সেই শক্তি আবারও দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে ফিরে আসার চেষ্টা করলে দেশের মানুষ তা মেনে নেবে না। তাদের যে কোনো সন্ত্রাসী ও নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিহত করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
রাবি শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানে রাজপথে আন্দোলনকারীদের ওপর হামলা চালানো হয়েছিল। বর্তমানে শেখ হাসিনা ভারতে অবস্থান করলেও তার ইশারায় বাংলাদেশে নাশকতামূলক কর্মকাণ্ড চালানোর চেষ্টা হচ্ছে। কাউকে নাশকতায় জড়িত দেখলে আইন নিজের হাতে না নিয়ে তাকে প্রশাসনের হাতে তুলে দিতে হবে।
বিজয়ের মাসজুড়ে বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানেরতারেক-রহমান
কলা অনুষদের সাবেক ডিন ও ইসলামের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. ফজলুল হক বলেন, বাংলাদেশে বিভিন্ন আন্দোলনের মধ্য দিয়ে প্রতিবাদের চর্চা গড়ে উঠেছে। এখন আমাদের দায়িত্ব হচ্ছে, বাংলাদেশে যেন এমন পরিস্থিতি দ্বিতীয়বার ফিরে না আসে, সে বিষয়ে সচেতন থাকা। তাহলে ফ্যাসিবাদ আর কখনোই ফিরে আসতে পারবে না।
উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুনুর রশীদ বলেন, দীর্ঘ ১৭ বছরের আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে আমরা ৫ আগস্ট ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটিয়েছি। পরবর্তী সময়ে ১২ ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে দেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু পরাজিত ফ্যাসিবাদী শক্তি এখনো বিভিন্নভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে।
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. আব্দুল আলীম বলেন, আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে, ঐক্যের কোনো বিকল্প নেই। আমরা যে রক্ত দিয়েছি, যে ত্যাগ স্বীকার করেছি, তার মর্যাদা রক্ষা করতে হবে।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এ এইচ এম আসলাম হোসেন, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক ড. এস এম কামরুজ্জামান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. খুরশীদ আলমসহ বিভিন্ন বিভাগের তিন শতাধিক শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও সাধারণ শিক্ষার্থীরা।
নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগ এবং এর অঙ্গসংগঠনগুলোর সন্ত্রাসী কর্মকাণ্ড, নাশকতার প্রতিবাদে মানববন্ধন করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষক সমাজ। গতকাল রোববার সকালে বিশ্ববিদ্যালয়ের মিডিয়া চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী, রেজিস্ট্রার অধ্যাপক ড. ফেরদৌস রহমান, ছাত্র ও পরামর্শ উপদেষ্টা সহযোগী অধ্যাপক মাসুদ রানা, প্রক্টর সহযোগী অধ্যাপক ঈসমাইল হোসেনসহ বিভিন্ন বিভাগের শিক্ষকরা অংশ নেন।
মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. ইলিয়াছ প্রামাণিক বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের আত্মত্যাগের মধ্য দিয়ে দেশে নতুন সম্ভাবনার সূচনা হয়েছে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শহীদ আবু সাঈদের আত্মত্যাগের মধ্য দিয়েই সেই আন্দোলনের স্ফুলিঙ্গ ছড়িয়ে পড়েছিল। আমরা সেই অর্জন ও নতুন বাংলাদেশের স্বপ্নকে ম্লান হতে দিতে চাই না।