শিরোনাম :
মাধ্যমিক বিদ্যালয়ে ৮৮ হাজার শিক্ষক পদ শূন্য : শিক্ষামন্ত্রী প্রায় বিনা খরচে ১০ হাজার কর্মী যাবে মালয়েশিয়া: প্রধানমন্ত্রী বড়দিন উপলক্ষে ৩ কোটি টাকার অনুদানের চেক হস্তান্তর প্রধানমন্ত্রীর কুবির শিক্ষার্থীবাহী বাসে জ্বলন্ত টায়ার নিক্ষেপ গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দুদিন বন্ধ ঘোষণা নতুন দুটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল মক্কার ক্লক টাওয়ার যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের প্রথম কৃষ্ণাঙ্গ স্পিকার হওয়ার পথে জেফরিস ইউক্রেন যুদ্ধ চললে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বাড়বে: কানাডার প্রধানমন্ত্রী বৃহস্পতিবার লালমনিরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে ১২ জনকে আটক করেছে বিজিবি
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী

প্রতিনিধির নাম / ০ বার পাঠ করা হয়েছে
আপডেট : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

বগুড়া নিউজ ২৪: প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বর্তমানে ৩৬ দশমিক ৩৫ বিলিয়ন মার্কিন ডলার।

তিনি বলেন, ২০২৪ সালের ৮ আগস্ট বাংলাদেশ ব্যাংকের সাপ্তাহিক হিসাব অনুযায়ী দেশের রিজার্ভ ছিল ২৫ দশমিক ৯০ বিলিয়ন মার্কিন ডলার। বর্তমানে তা বেড়ে ৩৬ দশমিক ৩৫ বিলিয়ন ডলারে উন্নীত হয়েছে।

বৃহস্পতিবার জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে চট্টগ্রাম-১২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ এনামুল হকের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ তথ্য জানান।

প্রধানমন্ত্রী বলেন, ২০২৬ সালের ১৯ অক্টোবরের হিসাব অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৩৬ দশমিক ৩৫ বিলিয়ন মার্কিন ডলার।

ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে বিকেল সোয়া ৪টায় সংসদের অধিবেশন শুরু হয়। দিনের কার্যসূচির প্রথম ৩০ মিনিট প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্বের জন্য নির্ধারিত ছিল।

গত ৯ নভেম্বর জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু হয়। সংসদের কার্য উপদেষ্টা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সংক্ষিপ্ত এ অধিবেশন আজ বুধবার প্রধানমন্ত্রীর সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে শেষ হওয়ার কথা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর