শিরোনাম :
মাধ্যমিক বিদ্যালয়ে ৮৮ হাজার শিক্ষক পদ শূন্য : শিক্ষামন্ত্রী প্রায় বিনা খরচে ১০ হাজার কর্মী যাবে মালয়েশিয়া: প্রধানমন্ত্রী বড়দিন উপলক্ষে ৩ কোটি টাকার অনুদানের চেক হস্তান্তর প্রধানমন্ত্রীর কুবির শিক্ষার্থীবাহী বাসে জ্বলন্ত টায়ার নিক্ষেপ গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দুদিন বন্ধ ঘোষণা নতুন দুটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল মক্কার ক্লক টাওয়ার যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের প্রথম কৃষ্ণাঙ্গ স্পিকার হওয়ার পথে জেফরিস ইউক্রেন যুদ্ধ চললে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বাড়বে: কানাডার প্রধানমন্ত্রী বৃহস্পতিবার লালমনিরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে ১২ জনকে আটক করেছে বিজিবি
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের প্রথম কৃষ্ণাঙ্গ স্পিকার হওয়ার পথে জেফরিস

প্রতিনিধির নাম / ০ বার পাঠ করা হয়েছে
আপডেট : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

বগুড়া নিউজ ২৪: যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের প্রথম কৃষ্ণাঙ্গ স্পিকার হওয়ার পথে আরও এক ধাপ এগোচ্ছেন হাকিম জেফরিস।

মধ্যবর্তী নির্বাচনে বিপুল বিজয়ের পর বুধবার ডেমোক্র্যাটরা দলের নেতা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। এর মধ্য দিয়ে তার স্পিকার হওয়ার পথ আরও সুগম হতে পারে।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়াদের শেষ দুই বছর প্রতিনিধি পরিষদে ডেমোক্র্যাটদের শক্তিশালী সংখ্যাগরিষ্ঠতার নেতৃত্ব দেওয়ার অপেক্ষায় রয়েছেন জেফরিস।

মঙ্গলবার জেফরিস জানান, তার মনোনয়নের বিষয়ে তিনি রেকর্ডভিত্তিক ভোটের অনুরোধ জানাবেন। আনুষ্ঠানিক ভোট ছাড়াই সর্বসম্মতিক্রমে তাকে নির্বাচিত করার আশা করেছিলেন তার কয়েকজন ঘনিষ্ঠ সহযোগী।

ভোটের আগের দিন ক্যাপিটলে জেফরিস সাংবাদিকদের বলেন, তার অভিজ্ঞতা, রাজনৈতিক কর্মকাণ্ডের রেকর্ড ও ভবিষ্যৎ পরিকল্পনা বিবেচনার সুযোগ প্রত্যেক ডেমোক্র্যাটের থাকা উচিত।

বুধবারের ভোটে স্পিকার পদে ডেমোক্র্যাটদের প্রার্থী নির্ধারণ করা হবে। তবে আগামী ৩ জানুয়ারি নতুন কংগ্রেসের অধিবেশন শুরু হলে প্রতিনিধি পরিষদের পূর্ণাঙ্গ ভোটে তাকে স্পিকার নির্বাচিত হতে হবে।

বুধবারের মনোনয়ন ভোটে বর্তমান ও নবনির্বাচিত—উভয় শ্রেণির ডেমোক্র্যাট আইনপ্রণেতারা অংশ নিতে পারবেন। তাদের মধ্যে প্রগতিশীল নেতারাও রয়েছেন।

যুক্তরাষ্ট্রের ইসরাইলকে সামরিক সহায়তা দেওয়া থেকে শুরু করে রাজনীতিতে অর্থের প্রভাব—বিভিন্ন বিষয়ে জেফরিসের কাছ থেকে ছাড় আদায়ের চেষ্টা করছেন তারা।

সমর্থন আরও সুসংহত করতে জেফরিস ও তার ঘনিষ্ঠ সহযোগীরা কাজ করছেন।

একই সঙ্গে নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়ের পর দেশ পরিচালনায় দলের পরিকল্পনার দিকে মনোযোগ ফেরানোর চেষ্টা করছেন জেফরিস। ইরান যুদ্ধ ও জ্বালানির আকাশচুম্বী দাম নিয়ে জনঅসন্তোষের কারণে রিপাবলিকানরা বড় ধরনের নির্বাচনী বিপর্যয়ের মুখে পড়ে।

মঙ্গলবার সাংবাদিকদের তিনি বলেন, ‘রিপাবলিকানদের অর্থনৈতিক পরিস্থিতিতে মানুষ দিশেহারা হয়ে পড়েছে। প্রতিনিধি পরিষদের ডেমোক্র্যাটরা প্রথম দিন থেকেই এই পরিস্থিতি বদলাতে প্রতিশ্রুতিবদ্ধ।’

ব্রুকলিনে বেড়ে ওঠা

ব্রুকলিনের ক্রাউন হাইটস এলাকায় বেড়ে ওঠা জেফরিস আইন বিষয়ে পড়াশোনা করেন। ২০০৭ সালে নিউইয়র্ক অঙ্গরাজ্যের আইনসভায় যোগ দেন তিনি। ২০১২ সালে কংগ্রেস সদস্য নির্বাচিত হন।

সংযত আচরণ, তীক্ষè বক্তব্য এবং হিপহপ শিল্পীদের উদ্ধৃতি দেওয়ার প্রবণতার জন্য পরিচিত জেফরিস।

২০২২ সালে ন্যান্সি পেলোসির স্থলাভিষিক্ত হয়ে ডেমোক্র্যাটদের নেতা নির্বাচিত হন তিনি। এর মধ্য দিয়ে কংগ্রেসের দুই কক্ষের যেকোনো একটিতে কোনো দলের নেতৃত্ব দেওয়া প্রথম কৃষ্ণাঙ্গ রাজনীতিক হওয়ার ইতিহাস গড়েন।

২০২০ সালে ট্রাম্পের প্রথম অভিশংসন বিচারেও প্রতিনিধি পরিষদের কৌঁসুলি হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

স্পিকার নির্বাচিত হলে যুক্তরাষ্ট্রের রাজনীতিতে একটি ঐতিহাসিক অধ্যায়ের সূচনা হবে।

তবে মধ্যপন্থী ও ক্রমেই প্রভাবশালী হয়ে ওঠা বামপন্থীদের নিয়ে গঠিত ডেমোক্র্যাট জোটকে ঐক্যবদ্ধ রাখা তার জন্য বড় চ্যালেঞ্জ হবে।

ট্রাম্প ও তার প্রশাসনের বিরুদ্ধে তদন্তের প্রতিশ্রুতি দিয়েছে ডেমোক্র্যাটরা।

প্রতিনিধি পরিষদে তুলনামূলক সহজ নেতৃত্ব নির্বাচনের চিত্রের বিপরীতে সিনেটে ডেমোক্র্যাটদের নেতৃত্ব নির্বাচন বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়ে উঠেছে। সেখানে দলের দীর্ঘদিনের নেতা চাক শুমারের প্রতিদ্বন্দ্বী হয়েছেন মেরিল্যান্ডের প্রগতিশীল সিনেটর ক্রিস ভ্যান হলেন।

বার্নি স্যান্ডার্সসহ বামপন্থী রাজনীতির প্রভাবশালী ব্যক্তিদের সমর্থন পেয়েছেন ভ্যান হলেন। তবে নিজেকে এ প্রতিযোগিতায় পিছিয়ে থাকা প্রার্থী হিসেবেই দেখছেন তিনি।

ডিসেম্বরের শুরুতে সিনেট ডেমোক্র্যাটরা তাদের নেতা নির্বাচন করবেন।

এদিকে রিপাবলিকানরা গত সপ্তাহেই কংগ্রেসে নিজেদের নেতা নির্বাচন করেছে।

প্রতিনিধি পরিষদে ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী জিম জর্ডানকে নেতৃত্বে এনেছে দলটি। আর সিনেটে জন থুনকে পুনরায় নেতা হিসেবে রেখেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর