ষ্টাফ রিপোর্টার: বগুড়া জেলার স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোর মধ্যে সমন্বয়, পারস্পরিক সহযোগিতা ও যোগাযোগ বৃদ্ধির লক্ষ্যে বগুড়া জেলা এনজিও সমন্বয় পরিষদ গঠিত হয়।
শনিবার বগুড়ার গাবতলী উপজেলার লাঠিগঞ্জে গ্রাম বিকাশ সংস্থা (জিবিএস) ফাউন্ডেশনের কার্যালয়ের হলরুমে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এ কমিটি গঠন করা হয়।
কমিটিতে সভাপতি জিবিএস’র নির্বাহী পরিচালক নাজির হোসেন, সহ-সভাপতি ফোকাস সোসাইটির নির্বাহী পরিচালক মো. মনিরুল ইসলাম মিলন ও এসটিআর ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মো. আবু বকর সিদ্দিক, সাধারণ সম্পাদক মথুরা সমাজকল্যাণ পরিষদের নির্বাহী পরিচালক জাহেদুর রহমান জাহিদ, সহ-সাধারণ সম্পাদক মহিষাবান সমাজকল্যাণ সমিতির পরিচালক মামুনুর রশিদ ও গারিদহ নতুন পাড়া নারী কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক মোছা. সামছুন্নাহার, কোষাধ্যক্ষ প্রোগ্রাম ফর ইকো-সোশ্যাল ডেভেলপমেন্টের নির্বাহী পরিচালক মোছা. রোমমানা খাতুন, সাংগঠনিক সম্পাদক এসএসইউপি’র নির্বাহী পরিচালক মো. সাফওয়াত হোসেন এবং সদস্য পিডিপি’র নির্বাহী পরিচালক মো. বজলুর রহমান, এসএসডব্লিউ নির্বাহী পরিচালক টিপু সুলতান মুজিদুল ইসলাম, টাইদা’র নির্বাহী পরিচালক মো: নজরুল ইসলামকে নিয়ে ১১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়।
দুই বছর মেয়াদী উক্ত কমিটিতে পরিষদের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন টিএমএসএস এর নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম, বগুড়া ওয়াইএমসিএ’র নির্বাহী পরিচালক অধ্যক্ষ রবার্ট রবিন মারান্ডী ও গাক’র নির্বাহী পরিচালক ড. খন্দকার আলমগীর হোসেন।
মতবিনিময় সভায় জেলার এনজিওগুলোর কার্যক্রমের মধ্যে সমন্বয়, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং সম্মিলিতভাবে সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনার বিষয়ে আলোচনা করা হয়। এসময় পিইউপি’র প্রধান সমন্বয়কারী শেখ মো. আবু হাসানাত, স্বপ্নের নির্বাহী পরিচালক জিয়াউর রহমানসহ বগুড়া জেলার বিভিন্ন উপজেলার এনজিও সংস্থার নির্বাহী পরিচালক ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।