শিরোনাম :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৮:১০ অপরাহ্ন

৭ দফা দাবিতে জামায়াতের বিক্ষোভ বুধবার

প্রতিনিধির নাম / ২ বার পাঠ করা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

বগুড়া নিউজ ২৪: বুধবার (২৫ নভেম্বর) ঢাকা মহানগরী ছাড়া দেশের অন্যান্য মহানগরীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী পূর্ব ঘোষিত বিক্ষোভ সমাবেশ ও মিছিলের কর্মসূচি সম্পন্ন করবে।

জামায়াতের সাধারণ সম্পাদক মিয়া গোলাম পরওয়ার মঙ্গলবার (২৪ নভেম্বর) সংশ্লিষ্ট মহানগরীর জনসাধারণের প্রতি এই বিক্ষোভ মিছিল সফল করার জন্য আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, ১১ দলের ঐক্যের ৭ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে এবং পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের নাশকতা, অরাজকতা, জ্বালাও-পোড়াও এবং সরকারের আইনশৃঙ্খলা রক্ষায় ব্যর্থতার প্রতিবাদে এই কর্মসূচি পালন করা হবে।

মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘‘স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে বিক্ষোভ সফল করতে আমি বাংলাদেশ জামায়াতে ইসলামী’র পক্ষ থেকে সংশ্লিষ্ট নগরবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি।’’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর