শিরোনাম :
নিজের খাবার নেই, তবু ভিক্ষা করে কুকুর-বিড়ালকে খাওয়ান বৃদ্ধা রোকেয়া আসিফ নজরুল: হরমুজ প্রণালী বন্ধ থাকায় শেখ হাসিনার দেশে ফেরা বিলম্বিত হচ্ছে ডিসেম্বর ঘিরে নাশকতার বহুমুখী নীলনকশা ফাঁস, লগি-বৈঠার ছক ছুটির দিনে আবারও স্বর্ণের দাম সমন্বয় করেছে বাজুস সরকারে নতুন দায়িত্ব পেলেন রেজা কিবরিয়া, বিজ্ঞপ্তি জারি রাজধানীতে কয়েক ঘণ্টার ব্যবধানে তিন বাসে আগুন ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচন ঘনিয়ে এলেও রাজনৈতিক পরিস্থিতি এখনো অনিশ্চিত কুয়েতে ইরানি ড্রোন হামলা, নিহত ২ ছয় মাসের জন্য ৮ হাজার কোটি টাকার জ্বালানি তেল কিনবে সরকার মিয়ামিতে জি-২০ সম্মেলনে পুতিন যোগ দেবেন কি না, জানেন না ট্রাম্প
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন

নরসিংদীতে অব্যবস্থাপনার অভিযোগে বেকারিকে এক লাখ টাকা জরিমানা

প্রতিনিধির নাম / ০ বার পাঠ করা হয়েছে
আপডেট : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬

নরসিংদী প্রতিনিধি:  নরসিংদী জেলার মনোহরদীতে বৈধ কাগজপত্র না থাকা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি ও নানা অব্যবস্থাপনার অভিযোগে আল নূর বেকারিকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

গতকাল বৃহস্পতিবার বিকেলে মনোহরদী বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত এ বেকারিতে অভিযান পরিচালনা করা হয়।

মনোহরদী উপজেলা প্রশাসন ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ যৌথভাবে এ অভিযান চালায়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হামিদুল ইসলাম এবং জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা ফারজিয়া হক অভিযানে নেতৃত্ব দেন। এ সময় মনোহরদী থানা পুলিশ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

অভিযানকালে বেকারিটির বৈধ কাগজপত্র না থাকা, খাদ্য তৈরিতে অনুমোদনহীন রঙ ব্যবহার এবং পণ্যের মোড়কে প্রয়োজনীয় তথ্য উল্লেখ না করার প্রমাণ পাওয়া যায়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, নিরাপদ খাদ্য আইন ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় এ অভিযান পরিচালনা করা হয়।

পরিদর্শনকালে বেকারিটির কর্তৃপক্ষ বিএসটিআই অনুমোদন, হালনাগাদ ট্রেড লাইসেন্স, ফায়ার সার্ভিস ও পরিবেশগত ছাড়পত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে পারেনি।

এ ছাড়া বেকারিটির উৎপাদন কক্ষে অপরিচ্ছন্ন পরিবেশে পাউরুটি, বিস্কুট, কেকসহ বিভিন্ন বেকারি পণ্য তৈরি ও সংরক্ষণ করা হচ্ছিল।

খাদ্যদ্রব্যে অনুমোদনহীন উপাদান ব্যবহারের প্রমাণও পাওয়া যায়। কর্মীদের স্বাস্থ্যবিধি মেনে চলার ক্ষেত্রেও ঘাটতি ছিল।

মনোহরদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হামিদুল ইসলাম বাসসকে বলেন, জনস্বাস্থ্য সুরক্ষায় ভেজাল ও অস্বাস্থ্যকর খাদ্য উৎপাদনকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

তিনি বলেন, আল নূর বেকারিতে অভিযানকালে কর্তৃপক্ষকে সতর্ক করার পাশাপাশি এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদ করে স্বাস্থ্যসম্মত পরিবেশে খাদ্যপণ্য উৎপাদনের কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর