শিরোনাম :
আকাশপথ নয়, স্থলসীমান্ত দিয়ে দেশে ফেরার পথ খুঁজছেন হাসিনা ডিসেম্বরে দেশে ফিরবেন না শেখ হাসিনা- ডা. জাহেদ ফ্যাসিস্ট শেখ হাসিনার অনুসারীরাই দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ করছে : রিজভী পাকিস্তান সফর শেষে দেশে ফিরলেন স্পিকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানে আগুন আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর অপচেষ্টা কঠোর হাতে দমনের নির্দেশ আইজিপির দেশে সেনাবাহিনী মোতায়েনের পরিকল্পনা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতির নামে সহিংসতা দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে: রাষ্ট্রপতি শীতের রাতে মোজা পরে ঘুমানো ভালো নাকি খারাপ, জানুন কোটালীপাড়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মশাল মিছিল
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন

দেশে সেনাবাহিনী মোতায়েনের পরিকল্পনা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

প্রতিনিধির নাম / ১ বার পাঠ করা হয়েছে
আপডেট : রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬

বগুড়া নিউজ ২৪: দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে লকডাউন জারি কিংবা সেনাবাহিনী মোতায়েনের কোনো পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

রোববার (২৯ নভেম্বর) দুপুরে সচিবালয়ে অর্থ বিভাগের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত কক্সবাজারের পর্যটন খাতসহ কক্সবাজার জেলার ভবিষ্যৎ সমন্বিত উন্নয়ন কর্মপরিকল্পনা পর্যালোচনা’ সংক্রান্ত উচ্চপর্যায়ের তৃতীয় সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।

ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ঢাকা শহরে নিরাপত্তা জোরদার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সতর্ক অবস্থান রুটিন কার্যক্রমের অংশ। এ ধরনের যে কোনো পরিস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক এবং প্রয়োজন অনুযায়ী মোতায়েন থাকে।’

লকডাউন জারি কিংবা সেনাবাহিনী মোতায়েনের কোনো পরিকল্পনা রয়েছে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কোনো পরিকল্পনা নাই।’

সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মানুষের মধ্যে শঙ্কা রয়েছে কি না—জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘কোনো শঙ্কা নেই।’

এদিকে শরীয়তপুরের জাজিরায় সংঘর্ষে প্রাণহানির বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘পদ্মা সেতুর জাজিরা প্রান্তের নওডোবা এলাকায় এ ঘটনা ঘটেছে বলে তিনি শুনেছেন। প্রাথমিকভাবে এটি দুই পক্ষের আন্তঃকলহ বা সংঘর্ষ বলে জানা যাচ্ছে। তবে এ বিষয়ে বিস্তারিত তদন্ত করা হয়নি।’

তিনি বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিজিবিসহ সংশ্লিষ্ট বাহিনীগুলো ধৈর্য ও কৌশলের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছে। বর্তমানে সেখানে পরিস্থিতি শান্ত।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর