শিরোনাম :
আকাশপথ নয়, স্থলসীমান্ত দিয়ে দেশে ফেরার পথ খুঁজছেন হাসিনা ডিসেম্বরে দেশে ফিরবেন না শেখ হাসিনা- ডা. জাহেদ ফ্যাসিস্ট শেখ হাসিনার অনুসারীরাই দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ করছে : রিজভী পাকিস্তান সফর শেষে দেশে ফিরলেন স্পিকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানে আগুন আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর অপচেষ্টা কঠোর হাতে দমনের নির্দেশ আইজিপির দেশে সেনাবাহিনী মোতায়েনের পরিকল্পনা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতির নামে সহিংসতা দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে: রাষ্ট্রপতি শীতের রাতে মোজা পরে ঘুমানো ভালো নাকি খারাপ, জানুন কোটালীপাড়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মশাল মিছিল
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন

ফ্যাসিস্ট শেখ হাসিনার অনুসারীরাই দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ করছে : রিজভী

প্রতিনিধির নাম / ০ বার পাঠ করা হয়েছে
আপডেট : রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬

বগুড়া নিউজ ২৪: বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার অনুসারীরাই দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ, পেট্রোল নিক্ষেপ এবং ব্যাংকসহ বিভিন্ন স্থাপনায় আগুন দেওয়ার ঘটনা ঘটাচ্ছে।

আজ জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ সাম্যবাদী দল (এল-এম) আয়োজিত কমরেড মোহাম্মদ তোয়াহার ৩৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, বর্তমান সময়ে আধিপত্যবাদের প্রতিনিধি হিসেবে শেখ হাসিনাকে ব্যবহার করা হচ্ছে। প্রতিবেশী দেশের আধিপত্য বিস্তারের কৌশল এবং বাংলাদেশের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার প্রচেষ্টা নতুন কিছু নয়। কমরেড তোহা ও তার সমসাময়িক নেতারা স্বাধীনতার পরপরই বিষয়টি উপলব্ধি করতে পেরেছিলেন।

তিনি বলেন, প্রতিবেশী দেশ প্রকাশ্যে অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার কথা বললেও বাস্তবে বিভিন্ন উপায়ে প্রভাব বিস্তারের চেষ্টা করে।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, সাম্রাজ্যবাদ, সম্প্রসারণবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে মাওলানা ভাসানী এবং সাম্যবাদী দলের নেতারা যে রাজনৈতিক বক্তব্য ও সংগ্রামের ধারা গড়ে তুলেছিলেন, তার তাৎপর্য এখনো শেষ হয়ে যায়নি। বর্তমান প্রেক্ষাপটে এসব বক্তব্য ও সংগ্রামের গুরুত্ব আরও বেড়েছে।

কমরেড তোহার রাজনৈতিক জীবন ও আদর্শের কথা স্মরণ করে রিজভী বলেন, জমিদার পরিবারের সন্তান হয়েও তিনি শ্রমজীবী মানুষ ও কৃষকদের জন্য নিজের সবকিছু বিলিয়ে দিয়েছিলেন। তিনি ছিলেন ত্যাগী, আত্মস্বার্থহীন ও আদর্শনিষ্ঠ রাজনীতিবিদ। নিজের বিশ্বাস ও আদর্শ থেকে কখনো সরে যাননি।

রুহুল কবির রিজভী বলেন, কমরেড তোহা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন। স্বাধীনতার পর তাকে নির্যাতন ও কারাবরণ করতে হয়েছে। ১৯৭৫ সালের রাজনৈতিক পরিবর্তনের পর তিনি আবারও রাজনীতিতে সক্রিয় হন এবং ১৯৭৯ সালের জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন।

রুহুল কবির রিজভী বলেন, মাওলানা ভাসানী, কমরেড তোহা ও হক সাহেবসহ এসব নেতাদের রাজনৈতিক দর্শনে ভিন্নতা থাকা সত্ত্বেও দেশপ্রেমিক ছিলেন। তারা বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় সত্তা রক্ষায় কাজ করেছেন।

কমরেড তোহার রাজনৈতিক শিক্ষা ও সংগ্রামের ইতিহাস আত্মস্থ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, এসব শিক্ষা অনুসরণ করতে পারলে দেশের শত্রু-মিত্র চিহ্নিত করা সহজ হবে এবং স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার সংগ্রাম আরও দৃঢ় করা সম্ভব হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর