শিরোনাম :
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির কর্মসূচি ঘোষণা প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা সানায়ে তাকাইচির বাংলাদেশ-জাপান সম্পর্ক নতুন উচ্চতায় নেওয়ার সুযোগ এসেছে: প্রধানমন্ত্রী জাপানের প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজে অংশ নিলেন তারেক রহমান আইজিপির ‘ক্রসফায়ার’ মন্তব্যের প্রতিবাদ, ক্ষমা চাওয়ার দাবি জামায়াত-শিবিরের ‘বাংলাদেশ সোলার এক্সপো’ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী দুই বছরের মধ্যে স্বাস্থ্যব্যবস্থায় দৃশ্যমান পরিবর্তনের প্রতিশ্রুতি স্বাস্থ্যমন্ত্রীর বিদেশি ঋণ পরিশোধ বেড়েছে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে ঢাকায় গ্রেপ্তার ৫৪৩ প্রথমবার দ্বিতীয় সন্তানকে প্রকাশ্যে আনলেন দীপিকা-রণবীর
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন

কেনিয়ায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২২

প্রতিনিধির নাম / ৭ বার পাঠ করা হয়েছে
আপডেট : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬

বগুড়া নিউজ : কেনিয়ার একটি প্রধান মহাসড়কে বাস ও ট্রাকের সংঘর্ষে অন্তত ২২ জন নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির পুলিশ। স্থানীয় সময় রোববার (২৫ অক্টোবর) সকালে রাজধানী নাইরোবির সঙ্গে উপকূলীয় শহর মোম্বাসাকে যুক্ত করা মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে।

পুলিশ আরও জানায়, দুর্ঘটনায় আহত কয়েকজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে। বাসটির যাত্রীরা শেষকৃত্য থেকে ফিরছিলেন বলে জানা গেছে।

এদিকে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন মাকুয়েনি কাউন্টির কমিশনার আবদুল্লাহি খালিফ।

দুর্ঘটনার কারণ ও পরিস্থিতি এখনও স্পষ্ট নয়। কেনিয়ায় সড়ক দুর্ঘটনার পেছনে অতিরিক্ত গতি ও সড়কের খারাপ অবস্থাকে আগেও দায়ী করা হয়েছে।

তিন সপ্তাহ আগেও একই মহাসড়কে আরেকটি দুর্ঘটনায় ১৭ জন নিহত হয়েছিল।

কেনিয়ার ন্যাশনাল ট্রান্সপোর্ট অ্যান্ড সেফটি অথরিটি জানিয়েছে, দুর্ঘটনাস্থলটি মহাসড়কের একটি চিহ্নিত দুর্ঘটনাপ্রবণ এলাকা। সেখানকার সড়ক নিরাপত্তা নিয়ে উদ্বেগ দূর করতে প্রয়োজনীয় সুপারিশও করা হয়েছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর