শিরোনাম :
গণহত্যাকারী আওয়ামী লীগের আর কোনো স্থান এ দেশে হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী চলতি বছর দিনাজপুরে বিজিবির অভিযানে সাড়ে ৪৫ কোটি টাকার পণ্য উদ্ধার ৭ শর্ত দিয়ে যুক্তরাষ্ট্রের কাছে ইরানের পারমাণবিক প্রস্তাব দেশের রিজার্ভ এখন ৩৪ বিলিয়ন ডলার রুমার দুর্গম পাহাড়ে যাতায়াত সহজ করতে সেনাবাহিনীর ‘সম্প্রীতি এক্সপ্রেস’ ৭ নভেম্বরের নেতৃত্বে জিয়াউর রহমান না থাকলে বাংলাদেশের অস্তিত্ব থাকত না: সাখাওয়াত ৭ নভেম্বরের চেতনায় ভীত হয়ে দিবসটি পালন বন্ধ করেছিল শেখ হাসিনার সরকার: রিজভী বাংলাদেশ কোস্ট গার্ডের পাঁচ জাহাজের নতুন নাম নারায়ণগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ-ছাত্রলীগের ৪২ জনের নামে মামলা মুন্সীগঞ্জে ৩৪ হাজার ৬৬০ হেক্টর জমিতে আলু আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন

রাবির ২ বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ, আহত ৩

প্রতিনিধির নাম / ২ বার পাঠ করা হয়েছে
আপডেট : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬

রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ব্যাডমিন্টন খেলার কোর্ট তৈরি করাকে কেন্দ্র করে নৃবিজ্ঞান ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ২ বিভাগের ৩ শিক্ষার্থী আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী ভবনের সামনে এ ঘটনা ঘটে।

আহত শিক্ষার্থীরা হলেন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের তানভীর হোসাইন এবং নৃবিজ্ঞান বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের মো. আলী চৌধুরী আবিদ ও শাওন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভবনের সামনে ব্যাডমিন্টন খেলার কোর্ট তৈরি নিয়ে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে বিরোধের সূত্রপাত হয়। একই জায়গায় আগে কোর্ট তৈরির দাবি করে উভয় পক্ষ। পরে নতুন করে কোর্ট তৈরির উদ্যোগ নিলে দুই পক্ষের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।

আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের আহত শিক্ষার্থী তানভীর হোসাইন অভিযোগ করেন, অন্য বিভাগের শিক্ষার্থীরা দলবদ্ধ হয়ে তাদের ওপর হামলা চালান। এ সময় ব্যাডমিন্টন কোর্টের বাঁশ দিয়ে তাকে আঘাত করা হয়। এতে তাঁর নাক ও চোখের নিচে আঘাত লাগে এবং নাক দিয়ে রক্তপাত হয়।

তানভীরের দাবি, কয়েক দিন আগে তারা ওই স্থানে ব্যাডমিন্টন কোর্ট তৈরি করেছিলেন। তবে অন্য পক্ষের সেখানে কোর্ট তৈরির দাবির পক্ষে দৃশ্যমান কোনো প্রমাণ ছিল না।

অন্যদিকে, নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আবিদুল ইসলাম বলেন, তারা কোর্ট তৈরির জন্য আগে থেকেই সেখানে বাঁশ পুঁতে জায়গা নির্ধারণ করেছিলেন। পরে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অ্যালামনাই অনুষ্ঠান উপলক্ষে সেখানে আরও কিছু বাঁশ পোঁতা হয়। অনুষ্ঠান শেষে তাদের নির্ধারিত বাঁশও তুলে নেওয়া হয়। এরপর ওই জায়গায় অন্য পক্ষ কোর্ট তৈরি করতে চাইলে তারা আপত্তি জানান।

বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক এএইচএম খুরশিদ আলম বলেন, সংঘর্ষে তিন শিক্ষার্থী আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের নাকে, একজনের মাথায় সামান্য ক্ষত হয়েছে এবং অন্যজনের হাতে ব্যথা পেয়েছেন। আহতদের বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর স্বপ্নিল রহমান বলেন, পরিস্থিতি শান্ত করতে আন্তর্জাতিক সম্পর্ক ও নৃবিজ্ঞান বিভাগের শিক্ষকদের সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সংশ্লিষ্ট ব্যক্তিরা আলোচনায় বসেছেন। তবে এখনো ঘটনার চূড়ান্ত মীমাংসা হয়নি। আলোচনার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণের পাশাপাশি ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর