শিরোনাম :
অনিয়মে জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : বিভাগীয় কমিশনার পোশাক শ্রমিকদের জন্য ৩০ টাকায় চাল বিক্রি করবে সরকার নতুন বোলিং প্রতিভা বিয়ার্ডম্যানকে মাঠে নামানোর প্রস্তুতি নিচ্ছে অস্ট্রেলিয়া পরিবেশ রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী এবার ইউরোপের মার্কিন ঘাঁটিতে হামলার হুঁশিয়ারি ইরানের বাংলাদেশের মাটিতে গণহত্যাকারীদের পুনরুত্থান হবে না: ছাত্রদলের আবিদুল জাতীয় ঐক্যের আহ্বানের সঙ্গে শতভাগ একমত জামায়াত : বিরোধী দলীয় নেতা বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডিসেম্বরের আগেই মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু করতে চায় সরকার গণহত্যার আগাম সতর্কবার্তায় ব্যবস্থা নেয়নি দক্ষিণ সুদান ও জাতিসংঘ : অ্যামনেস্টি
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন

মধ্য আফ্রিকায় জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী ধাপে ধাপে প্রত্যাহারের পরিকল্পনা

প্রতিনিধির নাম / ১ বার পাঠ করা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

বগুড়া নিউজ ২৪: মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের মেয়াদ এ সপ্তাহের শেষ দিকে শেষ হচ্ছে। এ অবস্থায় মিশনের মেয়াদ বাড়ানোর বিষয়ে বৃহস্পতিবার ভোট দেবে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। একই সঙ্গে শান্তিরক্ষীদের ধাপে ধাপে প্রত্যাহারের দাবি উঠেছে।

দেশটির রক্তক্ষয়ী গৃহযুদ্ধের সময় ২০১৪ সালে মোতায়েন করা জাতিসংঘের স্থিতিশীলতা রক্ষা বাহিনী ‘মিনুসকা’ ইতোমধ্যেই সদস্যসংখ্যা কমাতে শুরু করেছে।

বাঙ্গুই থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

সংঘাতের সবচেয়ে ভয়াবহ সময়ের তুলনায় নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হয়েছে। তবে সশস্ত্র গোষ্ঠীগুলো এখনো সক্রিয়। বিশেষ করে চাদ, সুদান ও গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের সীমান্তবর্তী এলাকায় তাদের তৎপরতা রয়েছে।

বিশ্বের দরিদ্রতম দেশগুলোর একটি মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র। ১৯৬০ সালে ফ্রান্সের কাছ থেকে স্বাধীনতা লাভের পর থেকে দেশটি একের পর এক গৃহযুদ্ধ, সামরিক অভ্যুত্থান ও স্বৈরশাসনের মধ্য দিয়ে গেছে।

সরকারবিরোধী বিদ্রোহী গোষ্ঠীগুলোর হামলা এখনো দেশটিতে নিয়মিত ঘটনা। সরকারকে সমর্থন দিচ্ছে ওয়াগনার গ্রুপ ও রুয়ান্ডার বাহিনী।

মিনুসকার মুখপাত্র ইয়ায়ে সেন এএফপিকে বলেন, ‘পরিস্থিতি এখনো নাজুক। তবে ২০১৩-২০১৪ সালের পরিস্থিতির সঙ্গে এর কোনো তুলনা হয় না।’

নিরাপত্তা পরিস্থিতির উন্নতির ফলে গত ডিসেম্বরে দেশটিতে প্রেসিডেন্ট, পার্লামেন্ট, আঞ্চলিক ও পৌর নির্বাচন অনুষ্ঠিত হয়। এসব নির্বাচনে জাতিসংঘ মিশন সহায়তা দেয়। নির্বাচনী প্রক্রিয়ায় সহযোগিতা করাও মিশনটির দায়িত্বের অন্তর্ভুক্ত।

কৌশল পরিবর্তন-

গত মাসে প্রকাশিত জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়েছে, মিনুসকায় বর্তমানে প্রায় ১০ হাজার সামরিক সদস্য ও ২ হাজার পুলিশ সদস্য মোতায়েন রয়েছেন।

প্রতিবেদনে বলা হয়, মিশনের চলমান পুনর্বিন্যাসের লক্ষ্য হলো দেশের যেসব এলাকায় এখনো নিরাপত্তা ঝুঁকি রয়েছে, সেখানে প্রয়োজনীয় জনবল ও সরঞ্জাম পাঠানো।

সেন বলেন, ‘এখনো কিছু দুর্বলতা রয়েছে। তবে নতুন কৌশল ও আরও শক্তিশালী বাহিনী নিয়ে আমরা সেসব এলাকায় কাজ করছি।’

জানুয়ারি থেকে জুনের মধ্যে মিশনটি দেশের বিভিন্ন স্থানে ২১টি কার্যক্রম পরিচালনার ঘাঁটি বন্ধ করে সেগুলোর দায়িত্ব হস্তান্তর করেছে।

তবে সাম্প্রতিক সহিংসতা নিরাপত্তা পরিস্থিতির উন্নতির সীমাবদ্ধতা তুলে ধরেছে।

দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলে লর্ডস রেজিস্ট্যান্স আর্মির (এলআরএ) অবশিষ্ট সদস্যদের দায়ী করা হামলায় জুন থেকে সেপ্টেম্বরের মধ্যে চারজন নিহত হয়েছেন। এ সময়ে প্রায় ৬৮ জন বেসামরিক নাগরিককে অপহরণ করা হয়েছে। তাদের মধ্যে ৪০ জন শিশু।

জুনে সুদানের সীমান্তবর্তী আম-দাফক শহরে বন্দুকধারীদের হামলায় ২৯ জন নিহত হন। নিহতদের মধ্যে সাতজন বেসামরিক নাগরিক ও নিরাপত্তা বাহিনীর ২২ সদস্য রয়েছেন।

এ ঘটনায় জাতিসংঘের ছয় শান্তিরক্ষী আহত হন। বাস্তুচ্যুত হন প্রায় ১৭ হাজার ৫০০ বাসিন্দা।

এ ছাড়া দক্ষিণ-পূর্বাঞ্চলে সরকারপন্থী বাহিনী ও রাশিয়ার ওয়াগনার গোষ্ঠীর আধাসামরিক সদস্যদের সঙ্গে আজান্দে আনি কপি গবে (এএকেজি) মিলিশিয়ার চলতি বছরের লড়াইয়েও বহু মানুষ বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন।

অক্টোবরে প্রকাশিত জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়েছে, নিরাপত্তাহীনতার কারণে গত ৩১ আগস্ট পর্যন্ত দেশটির অভ্যন্তরে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা ৪ লাখ ১৬ হাজার ছাড়িয়েছে।

‘ধাপে ধাপে প্রত্যাহার’-

গত মাসে রাশিয়ার একটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ফস্টিন-আর্চাঞ্জ তোয়াদেরা জাতিসংঘ মিশনকে ‘ধাপে ধাপে প্রত্যাহারের’ আহ্বান জানান।

তিনি বলেন, ‘আমরা মনে করি, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের পূর্ণ সার্বভৌমত্বের ভিত্তিতে নিজেদের নিরাপত্তার দায়িত্ব নেওয়া ও দেশে শান্তি বজায় রাখার সক্ষমতা অর্জন করা উচিত।’

যোগাযোগমন্ত্রী এভারিস্তে এনগামানা এএফপিকে বলেন, প্রেসিডেন্ট চান না যে মিশনটি হঠাৎ করে চলে যাক। কারণ, ‘কিছু কিছু ক্ষেত্রে এখনো আমাদের দুর্বলতা রয়েছে।’

গত মাসে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে মিশনটির ভবিষ্যৎ নিয়ে এক আলোচনায় ফ্রান্স ও রাশিয়ার প্রতিনিধিরাও মাঠপর্যায়ের পরিস্থিতির ওপর নির্ভর করে ধাপে ধাপে সেনা প্রত্যাহারের ধারণার প্রতি সমর্থন জানান।

তবে মিনুসকার মুখপাত্র সেন বলেন, ‘এখনো প্রত্যাহারের বিষয়ে কোনো আলোচনা হচ্ছে না। তাই মিনুসকার দায়িত্বে কোনো পরিবর্তন আসেনি।’

তিনি বলেন, ‘বেসামরিক নাগরিকদের সুরক্ষা দেওয়া ও রাষ্ট্রীয় কর্তৃত্ব পুনঃপ্রতিষ্ঠায় সহায়তা করার দায়িত্ব এখনো আমাদের রয়েছে। নিরাপত্তা পরিষদ মিশনের মেয়াদ বাড়ানোর বিষয়ে কী সিদ্ধান্ত নেয়, তা আমরা দেখব।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর