শিরোনাম :
৬৩ কোটি টাকা লোপাট, সাবেক ভূমিমন্ত্রীসহ ১৮ জনের বিরুদ্ধে মামলা সিলেটকে সবজি উৎপাদন ও রপ্তানির কেন্দ্রে পরিণত করবে সরকার : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় এনসিএল চারদিনের ম্যাচ চট্রগ্রাম-ময়মনসিংহ ম্যাচ নিষ্প্রান ড্র সিরাজগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত ময়মনসিংহে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত বিএনপি রাজনীতি করে প্রত্যেকটি মানুষের পাশে দাঁড়ানোর জন্য: সমাজকল্যাণমন্ত্রী বগুড়ায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকীর সমাবেশ ও শোভাযাত্রায় নেতাকর্মীদের ঢল ফরিদপুরে ডেঙ্গুতে আক্রান্ত ৫৮ জন বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত চট্টগ্রামে হারিয়ে যাওয়া ১০৭টি মোবাইল ফোন উদ্ধার
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন

ফিডব্যাকের ৫০ বছর, বছরব্যাপী আয়োজন

প্রতিনিধির নাম / ৪ বার পাঠ করা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬

বগুড়া নিউজ: বাংলা ব্যান্ডসংগীতের জনপ্রিয় নাম ফিডব্যাক। দীর্ঘ পাঁচ দশকের সংগীতযাত্রা পেরিয়ে সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন করতে যাচ্ছে ব্যান্ডটি। এ উপলক্ষে বছরব্যাপী নানা আয়োজনের পাশাপাশি দীর্ঘ ১১ বছর পর নতুন গান নিয়ে শ্রোতাদের সামনে হাজির হচ্ছে ফিডব্যাক।

শনিবার (২৫ অক্টোবর) ‘ফিডব্যাক: ৫০ নট আউট’ শিরোনামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সুবর্ণজয়ন্তী উদ্‌যাপনের পরিকল্পনা তুলে ধরে ব্যান্ডটি। এ সময় জানানো হয়, ৫০ বছর পূর্তি উপলক্ষে নতুন অ্যালবাম প্রকাশ, জনপ্রিয় পুরোনো গান নতুন সংগীতায়োজনে পরিবেশন এবং ব্যান্ডটির দীর্ঘ সংগীতযাত্রা নিয়ে তথ্যচিত্র নির্মাণের পরিকল্পনা রয়েছে।

‘ফিডব্যাক: ফিফটি নট আউট’ শিরোনামে বছরব্যাপী আয়োজনের মাধ্যমে নিজেদের ৫০ বছর পূর্তি উদ্‌যাপন করবে দলটি। পাঁচ দশকের পথচলা, অর্জন ও স্মৃতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরার পাশাপাশি ভবিষ্যতের সংগীত পরিকল্পনা নিয়েও কাজ করছে ব্যান্ডটি।

ফিডব্যাকের ৫০ বছর, বছরব্যাপী আয়োজন

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ফিডব্যাকের প্রতিষ্ঠাতা দলনেতা ও সদস্য ফোয়াদ নাসের বাবু, লাবু রহমান, গীতিকার শহীদ মাহমুদ জঙ্গী, গোলাম মোর্শেদ, সংগীতশিল্পী রফিকুল আলম, বাংলাদেশ মিউজিক্যাল ব্যান্ডস অ্যাসোসিয়েশনের (বামবা) সভাপতি ও মাইলস ব্যান্ডের হামিন আহমেদ, পেন্টাগন ব্যান্ডের সুমন, রেনেসাঁ ব্যান্ডের পিলু খান, অবসকিউর ব্যান্ডের টিপুসহ সংগীতাঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা। এ ছাড়া উপস্থিত ছিলেন মার্চেন্ডাইজ পার্টনার অঞ্জন্সের কর্ণধার শাহীন আহমেদ এবং ইউনিভার্সাল হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক আশিষ চক্রবর্তীসহ অনেকে।

১৯৭৬ সালে ‘ফিডব্যাক টুয়েন্টিথ সেঞ্চুরি’ নামে যাত্রা শুরু করে ব্যান্ডটি। শুরুর দিকে ইংরেজি পপসংগীত পরিবেশন করলেও আশির দশক থেকে বাংলা গানে মনোযোগী হয় তারা। ফোয়াদ নাসের বাবু, এরশাদ মঈনুদ্দিন পলি, মাকসুদুল হক ও লাবু রহমানের মতো সংগীতশিল্পীদের হাত ধরে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছায় ফিডব্যাক।

ব্যান্ডটির জনপ্রিয় গান ও অ্যালবামের মধ্যে রয়েছে ‘মেলায় যাই রে’, ‘মেলা’, ‘উল্লাস’, ‘বঙ্গাব্দ ১৪০০’ ও ‘দেহঘড়ি’। বিশেষ করে ‘মেলায় যাই রে’ গানটি বাংলা নববর্ষের অন্যতম পরিচিত গানে পরিণত হয়েছে। সময়ের সঙ্গে বদলালেও গানটির আবেদন এখনো অটুট।

দীর্ঘ পাঁচ দশকের পথচলায় নানা চড়াই-উতরাই পেরিয়ে এখনো সংগীতচর্চা চালিয়ে যাচ্ছে ফিডব্যাক। পুরোনো শ্রোতাদের ভালোবাসা ধরে রাখার পাশাপাশি নতুন প্রজন্মের কাছেও নিজেদের গান পৌঁছে দেওয়ার প্রত্যাশা ব্যান্ডটির। ১৯৯৫ সালে ‘যায় যায় দিন’ এবং ২০১৭ সালে আরটিভি বেস্ট ব্যান্ড পুরস্কার অর্জন করে দলটি।

দীর্ঘ ১১ বছর পর নতুন গান প্রকাশের পরিকল্পনা এবং সুবর্ণজয়ন্তীর বিশেষ আয়োজন ঘিরে ফিডব্যাকের ভক্তদের মধ্যে তৈরি হয়েছে নতুন প্রত্যাশা। পাঁচ দশকের গৌরবময় সংগীতযাত্রা শেষে নতুন সৃষ্টির মধ্য দিয়ে ব্যান্ডটি আরও একবার শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নিতে চায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর