শিরোনাম :
৬৩ কোটি টাকা লোপাট, সাবেক ভূমিমন্ত্রীসহ ১৮ জনের বিরুদ্ধে মামলা সিলেটকে সবজি উৎপাদন ও রপ্তানির কেন্দ্রে পরিণত করবে সরকার : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় এনসিএল চারদিনের ম্যাচ চট্রগ্রাম-ময়মনসিংহ ম্যাচ নিষ্প্রান ড্র সিরাজগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত ময়মনসিংহে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত বিএনপি রাজনীতি করে প্রত্যেকটি মানুষের পাশে দাঁড়ানোর জন্য: সমাজকল্যাণমন্ত্রী বগুড়ায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকীর সমাবেশ ও শোভাযাত্রায় নেতাকর্মীদের ঢল ফরিদপুরে ডেঙ্গুতে আক্রান্ত ৫৮ জন বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত চট্টগ্রামে হারিয়ে যাওয়া ১০৭টি মোবাইল ফোন উদ্ধার
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:১১ অপরাহ্ন

বাবার ৯১ তম জন্মদিনে আবেগঘন বার্তা সালমানের, বললেন ‘বাপ তো বাপই হয়’

প্রতিনিধির নাম / ৪ বার পাঠ করা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬

বগুড়া নিউজ: বলিউড তারকা সালমান খান তাঁর বাবা ও প্রখ্যাত চিত্রনাট্যকার সেলিম খানের ৯১তম জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন। বাবাকে ‘আসল মনস্টার’ আখ্যা দিয়ে হিন্দি চলচ্চিত্রে তাঁর অবদান ও ব্যক্তিত্বের প্রশংসা করেছেন এই অভিনেতা। বিশেষ দিনটি উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে বাবার সঙ্গে একটি ছবিও প্রকাশ করেছেন তিনি। ছবিতে দুজনকেই কাউবয় টুপি ও একই ধরনের পোশাকে দেখা গেছে।

ছবির সঙ্গে দেওয়া বার্তায় সালমান লিখেছেন, ‘বাপ তো বাপই হয়।’ পৃথিবীর সব বাবার শক্তি ও অবদানের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি পোস্টটি শেষ করেছেন তাঁদের প্রতি আল্লাহর অনুগ্রহ কামনা করে।

সেলিম খানের বয়স ৯১ বছর হলেও তাঁর ব্যক্তিত্ব ও স্বকীয়তা যে এখনো অটুট, তা তুলে ধরেন সালমান। বাবাকে ‘আসল মনস্টার’ বলে উল্লেখ করে তিনি বোঝাতে চেয়েছেন, বাবাদের মধ্যে রয়েছে এক বিশেষ শক্তি ও দৃঢ়তা। পাশাপাশি জীবন থেকে প্রতিদিন সময় কমে আসার বিষয়টিও নিজের বার্তায় তুলে ধরেছেন এই অভিনেতা।

হিন্দি চলচ্চিত্রের ইতিহাসে সেলিম খান এক গুরুত্বপূর্ণ নাম। চিত্রনাট্যকার জাভেদ আখতারের সঙ্গে গড়ে তোলা তাঁর জুটি ‘সেলিম-জাভেদ’ নামে ব্যাপক পরিচিতি লাভ করে। সত্তরের দশকে এই জুটি উপহার দেয় ‘জাঞ্জির’, ‘দিওয়ার’ ও ‘শোলে’র মতো জনপ্রিয় চলচ্চিত্র। এসব সিনেমা হিন্দি চলচ্চিত্রের গল্প বলার ধরন ও নায়কের প্রচলিত ভাবমূর্তিতে উল্লেখযোগ্য প্রভাব ফেলে।

আশির দশকের শুরুর দিকে সেলিম-জাভেদ জুটির বিচ্ছেদ ঘটে। এরপর দুজন আলাদাভাবে নিজেদের কর্মজীবন চালিয়ে যান। চিত্রনাট্যকার হিসেবে সেলিম খানের অবদানের পাশাপাশি তাঁর পারিবারিক পরিচিতিও বলিউডে সুপরিচিত। তিনি অভিনেতা সালমান খান, আরবাজ খান ও সোহেল খানের বাবা।

এদিকে সম্প্রতি করণ জোহরের জনপ্রিয় টক শো ‘কফি উইথ করণ’-এর নবম মৌসুমে অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন সালমান খান। সেখানে নিজের ভবিষ্যৎ পরিবার ও সন্তান নেওয়ার ইচ্ছা নিয়ে কথা বলেন তিনি। আবেগ ভাগ করে নেওয়ার মতো একজন জীবনসঙ্গীর প্রসঙ্গ উঠলে সালমান জানান, ভবিষ্যতের কোনো এক সময়ে তিনিও সন্তান নিতে চান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর