শিরোনাম :
স্বর্ণদ্বীপে সামরিক সাঁজোয়া যান চালালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের মাধ্যমে দেশে ফেরাতে চায় সরকার: তথ্য উপদেষ্টা ইয়েমেনে বাস ও ট্রাকে হামলায় নিহত ২৬ দক্ষিণ কোরিয়ার আকাশ প্রতিরক্ষা অঞ্চলে রুশ যুদ্ধবিমান প্রবেশের দাবি সিউলের আবদুর রহমান সভাপতি ও রাহাত সাইফুল সাধারণ সম্পাদক নির্বাচিত সীমান্তে ঢুকলে শেখ হাসিনার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা: বিজিবি টিটন হত্যা মামলায় গ্রেপ্তার সুইডেন আসলাম এনভিডিয়ার চিপ নিয়ে চীনের তৎপরতা, নতুন বিধিনিষেধ আনছে যুক্তরাষ্ট্র শ্রমিক আন্দোলনে পোশাক খাতে উৎপাদন ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার এনভিডিয়ার প্রধান নির্বাহী পদে ফিরলেন জেনসেন হুয়াং
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন

এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ

প্রতিনিধির নাম / ৩ বার পাঠ করা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

বগুড়া নিউজ ২৪: ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ করা হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) বিকেল ৩টা থেকে শিক্ষার্থীরা ওয়েবসাইট ও এসএমএসের মাধ্যমে ফল দেখতে পারছেন। ১১টি শিক্ষা বোর্ড নিজ নিজ ওয়েবসাইটে আলাদাভাবে ফল প্রকাশ শুরু করেছে।

রোববার (২২ নভেম্বর) আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির বিজ্ঞপ্তিতে তিন পদ্ধতিতে ফল জানা যাবে বলে জানানো হয়েছিল। এগুলো হলো সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইট, কেন্দ্রীয় ফলাফল ওয়েবসাইট এবং আবেদনের সময় দেওয়া মোবাইল নম্বরে এসএমএস।

এবার দেশের ১১টি শিক্ষা বোর্ডে পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করেছেন ২ লাখ ৯১ হাজার ২০৯ জন শিক্ষার্থী। ইংরেজি, বাংলা ও আইসিটিসহ বিভিন্ন পত্রে তাঁরা মোট ১০ লাখ ৮৭ হাজার ৪১৩টি উত্তরপত্র (বিষয়) পুনঃনিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের আবেদন করেছেন।

বোর্ডভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি আবেদন জমা পড়েছে ঢাকা শিক্ষা বোর্ডে, ৩ লাখ ৩৫ হাজার ৮৭৯টি। দ্বিতীয় অবস্থানে চট্টগ্রাম বোর্ড, যেখানে ১ লাখ ১৭ হাজার ৭০০টি উত্তরপত্রের আবেদন জমা পড়েছে। অন্য বোর্ডগুলোর মধ্যে রাজশাহীতে ১ লাখ ৯ হাজার ৯৭১, যশোরে ৯৭ হাজার ৬১৮, কুমিল্লায় ৯২ হাজার ৭৭৬, দিনাজপুরে ৮৯ হাজার ৪২০, ময়মনসিংহে ৭১ হাজার ৭৬২, বরিশালে ৫৩ হাজার ৪০৯ এবং সিলেটে ৫১ হাজার ২৪৩টি উত্তরপত্রের আবেদন এসেছে। মাদ্রাসা শিক্ষা বোর্ডে এই সংখ্যা ৪০ হাজার ৮৩০ এবং কারিগরি শিক্ষা বোর্ডে ২৬ হাজার ৮০৬।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর