শিরোনাম :
স্বর্ণদ্বীপে সামরিক সাঁজোয়া যান চালালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের মাধ্যমে দেশে ফেরাতে চায় সরকার: তথ্য উপদেষ্টা ইয়েমেনে বাস ও ট্রাকে হামলায় নিহত ২৬ দক্ষিণ কোরিয়ার আকাশ প্রতিরক্ষা অঞ্চলে রুশ যুদ্ধবিমান প্রবেশের দাবি সিউলের আবদুর রহমান সভাপতি ও রাহাত সাইফুল সাধারণ সম্পাদক নির্বাচিত সীমান্তে ঢুকলে শেখ হাসিনার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা: বিজিবি টিটন হত্যা মামলায় গ্রেপ্তার সুইডেন আসলাম এনভিডিয়ার চিপ নিয়ে চীনের তৎপরতা, নতুন বিধিনিষেধ আনছে যুক্তরাষ্ট্র শ্রমিক আন্দোলনে পোশাক খাতে উৎপাদন ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার এনভিডিয়ার প্রধান নির্বাহী পদে ফিরলেন জেনসেন হুয়াং
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:১১ অপরাহ্ন

এনভিডিয়ার চিপ নিয়ে চীনের তৎপরতা, নতুন বিধিনিষেধ আনছে যুক্তরাষ্ট্র

প্রতিনিধির নাম / ৩ বার পাঠ করা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

বগুড়া নিউজ ২৪: মার্কিন নিষেধাজ্ঞা এড়িয়ে এনভিডিয়ার উন্নত প্রযুক্তির চিপ সংগ্রহে অন্তত দুই বছর ধরে কাজ করছে চীনের গোয়েন্দা সংস্থা। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিতে ব্যবহৃত এসব চিপের পাশাপাশি সেমিকন্ডাক্টর প্রযুক্তি ও সরবরাহব্যবস্থা সম্পর্কেও তথ্য সংগ্রহের চেষ্টা করছে তারা।

যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ‘দ্য নিউইয়র্ক টাইমস’ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। এশিয়া, যুক্তরাষ্ট্র ও ইউরোপের কয়েকটি দেশের বর্তমান ও সাবেক গোয়েন্দা কর্মকর্তাদের বরাত দিয়ে প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, এ উদ্দেশ্যে চীনের রাষ্ট্রীয় নিরাপত্তা মন্ত্রণালয় একটি বিশেষ দল গঠন করেছে। দলটির দায়িত্ব হলো চীনা প্রতিষ্ঠানগুলোকে উন্নত চিপ সংগ্রহ ও দেশে আনতে সহায়তা করা। একই সঙ্গে চিপ তৈরির প্রযুক্তি এবং এর সরবরাহব্যবস্থা সম্পর্কে তথ্য সংগ্রহ করা।

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং প্রযুক্তিতে স্বনির্ভরতা অর্জনকে বিশেষ গুরুত্ব দিচ্ছেন। এ লক্ষ্য বাস্তবায়নে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা মোকাবিলায় নানা উদ্যোগ নিচ্ছে বেইজিং।

প্রতিবেদনে বলা হয়েছে, চীনা ব্যবসায়ী অ্যালিস হুয়াংয়ের প্রতিষ্ঠিত সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান মেগাস্পিডকে চিপ সংগ্রহের কাজে ব্যবহার করার অভিযোগ রয়েছে। প্রতিষ্ঠানটি এনভিডিয়ার কয়েক বিলিয়ন ডলারের চিপ কিনেছে। পরে বিদেশের ডেটা সেন্টারের মাধ্যমে চীনা প্রতিষ্ঠানগুলোকে এসব চিপ ব্যবহারের সুযোগ দিয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এ ছাড়া এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াংয়ের ওপর নজরদারিতে চীনের গোয়েন্দা সংস্থাকে অ্যালিস হুয়াং সহায়তা করেছেন বলেও অভিযোগ রয়েছে। তবে এ বিষয়ে তিনি কোনো মন্তব্য করেননি। অন্যদিকে, চীন গুপ্তচরবৃত্তির অভিযোগকে ‘সম্পূর্ণ বানোয়াট’ বলে প্রত্যাখ্যান করেছে।

এদিকে, যুক্তরাষ্ট্রের বাইরে অবস্থিত ডেটা সেন্টার ব্যবহার করে চীনা প্রতিষ্ঠানগুলো যাতে উন্নত চিপের সুবিধা নিতে না পারে, সে জন্য নতুন বিধিনিষেধ আরোপের উদ্যোগ নিয়েছে ট্রাম্প প্রশাসন। প্রস্তাবিত নিয়ম অনুযায়ী, চীনসহ কয়েকটি দেশের প্রতিষ্ঠানকে বিপুল কম্পিউটিং সক্ষমতা সরবরাহের আগে ডেটা সেন্টারগুলোকে সরকারি অনুমতি নিতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর