শিরোনাম :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন

মালয়েশিয়া সফর বাতিল করে দেশে ফিরেছেন জামায়াত আমির

প্রতিনিধির নাম / ২ বার পাঠ করা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

বগুড়া নিউজ ২৪: বিভিন্ন বিতর্ক ও ভিসা বাতিলের আশঙ্কার কারণে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান তাঁর পূর্বনির্ধারিত বিদেশ সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরে এসেছেন। মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে সিডনির কিংসফোর্ড স্মিথ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি অস্ট্রেলিয়া ত্যাগ করেন।

প্রথম পরিকল্পনা ছিল অস্ট্রেলিয়া থেকে মালয়েশিয়া হয়ে ২৬ নভেম্বর দেশে ফেরার, কিন্তু মালয়েশিয়া সফর বাদ দিয়ে সরাসরি দেশে ফিরছেন তিনি।

জানা গেছে, অস্ট্রেলিয়ায় তাঁর সফরকে কেন্দ্র করে দুটি ধর্মীয় সম্প্রদায়ের সংগঠন—অস্ট্রেলিয়ান জুইশ অ্যাসোসিয়েশন ও অস্ট্রেলিয়ান হিন্দু অ্যাসোসিয়েশন—অভিযোগ তুলে ভিসা বাতিলের দাবি করেছে। তারা জামায়াতের রাজনৈতিক ইতিহাস, শফিকুর রহমানের বিভিন্ন বক্তব্য এবং ধর্মীয় সংখ্যালঘুদের অধিকার নিয়ে উদ্বেগ প্রকাশ করে অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক ও আলবানিজ সরকারের কাছে ব্যাখ্যা চেয়েছে।

অস্ট্রেলিয়ান জুইশ অ্যাসোসিয়েশনের সভাপতি রবার্ট গ্রেগরি বিদেশি নেতাদের ভিসা নীতির বিষয়ে প্রশ্ন তুলেছেন এবং অতীতের ইসরায়েলি নেতাদের ভিসাসংক্রান্ত উদাহরণ উল্লেখ করে জামায়াত আমিরের প্রবেশ অনুমতির যৌক্তিকতা জানতে চেয়েছেন। এছাড়া, অভিবাসন এজেন্ট রেমন্ড সালোমনও শফিকুর রহমানের ভিসা প্রদানের সমালোচনা করেছেন।

সিডনির বাংলাদেশি কমিউনিটির অনেকেই জামায়াত আমিরের সফর নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। শিপন আহমদ বলেন, ‘‘জামায়াতের মুক্তিযুদ্ধবিরোধী ভূমিকা আমরা ভুলিনি। প্রবাসে নতুন প্রজন্মকেও এই ইতিহাস জানানো দরকার।’’ অন্যদিকে বিএনপির নেতা শাহিনুর রহমান ও প্রবাসী আবিদুর রহমান জামায়াতের রাজনীতি নিয়ে প্রশ্ন তোলেন এবং প্রবাসে তাদের জনমত গঠন প্রক্রিয়া বিভাজন সৃষ্টি করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন।

বাংলাদেশি কমিউনিটির একাংশ বলেন, অস্ট্রেলিয়ায় বিভিন্ন ধর্মের বাংলাদেশিরা শান্তিপূর্ণ বসবাস করছেন এবং রাজনৈতিক বা ধর্মীয় কারণে এখানে বিভাজন চান না। তারা মনে করেন, জামায়াত আমিরের সফরের কারণে প্রবাসী বাংলাদেশিরা বিব্রতকর অবস্থায় পড়ছেন।

জামায়াত আমির গত শুক্রবার (২০ নভেম্বর) সিডনিতে এসে বিভিন্ন আলোচনা সভায় অংশগ্রহণ করেন এবং প্রবাসীদের ভোটাধিকারের দাবি জানান। অস্ট্রেলিয়া সরকার ব্যক্তিগত তথ্যের গোপনীয়তার কারণে ভিসা অনুমোদনের বিস্তারিত তথ্য প্রকাশ করেনি, তবে স্বাস্থ্য, চারিত্রিক ও নিরাপত্তাসংক্রান্ত শর্ত পূরণের কথা জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর