শিরোনাম :
বগুড়ায় গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ, কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৩০৫ জনের নামে মামলা আগামী ২৯ ডিসেম্বর বিসিক শিল্পমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী দূরদর্শী চিন্তা থেকেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান পিআইবি প্রতিষ্ঠা করেন : তথ্য প্রতিমন্ত্রী আট জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শিল্পাঞ্চলে অর্থনৈতিক কার্যক্রম সচল রাখতে পুলিশের সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত: আইজিপি নন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনা ঘটেনি: এমপি মোশাররফ নতুন ফরম্যাটে ১৬ দল নিয়ে যুক্তরাষ্ট্রে বসবে কোপা আমেরিকা আগামী বছর স্বাস্থ্যখাতে ইতিবাচক পরিবর্তন দৃশ্যমান হবে : স্বাস্থ্যমন্ত্রী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মিডিয়া কো-অর্ডিনেটর হলেন মেহেদী হাসান পলাশ
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন

নাটোরে কৃষকদের মধ্যে প্রণোদনার বীজ ও সার বিতরণ

প্রতিনিধির নাম / ২ বার পাঠ করা হয়েছে
আপডেট : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

নাটোর প্রতিনিধি: নাটোর জেলার সদর উপজেলায় আজ দুইহাজার ১৮০জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে বিনামূল্যে রবি মৌসুমে চাষাবাদের লক্ষ্যে তিনটি শস্যের প্রণোদনার বীজ ও সার বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।

বুধবার বেলা ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজাহার আলী।

এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা খন্দকার ফরিদ হাসান।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান কৃষিবান্ধব সরকার কৃষি ও কৃষকের উন্নয়নে নিরলসভাবে কাজ করছে। কৃষক পর্যায়ে প্রণোদনা ও প্রশিক্ষণ প্রদান ছাড়াও কৃষি ঋণ মওকুফ, খাল খনন ইত্যাদি কার্যক্রম বাস্তবায়ন করেছে। আগামীতে এ কার্যক্রম আরো বেগবান হবে।

সদর উপজেলা কৃষি কর্মকর্তা জানান, উপজেলার সাতটি ইউনিয়ন ও একটি পৌরসভার নির্বাচিত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের প্রত্যেককে একবিঘা জমি চাষের জন্যে সার ও বীজ প্রদান করা হচ্ছে। এরমধ্যে দুইহাজার জনকে সরিষা বীজ, ১৫০ জনকে মশুর ডালের বীজ ও ৩০ জনকে খেসারী ডালের বীজ এবং প্রত্যেক কৃষককে ১০ কেজি করে ডিএপি ও পাঁচ কেজি করে এমওপি সার প্রদান করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর