শিরোনাম :
প্রবাসীদের মরদেহ দেশে আনতে অর্ধেক খরচ বহনের পরিকল্পনা সরকারের মোদিকে খুশি করতে ২৪ মুসলমানকে হত্যা করেছিল হাসিনা সরকার: এমপি বাবুল গণতন্ত্র স্থায়ী করতে শক্তিশালী প্রাতিষ্ঠানিক ভিত্তি গড়ে তুলতে হবে : রিজভী জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ফেসবুকে ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট, বিমান কর্মকর্তা বরখাস্ত মার্কিন চিপ রপ্তানি নিষেধাজ্ঞা নিয়ে স্থানীয় ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর সঙ্গে আলোচনা করছে সিঙ্গাপুর সাবেক বিশ্বচ্যাম্পিয়ন বক্সার লিনারেসকে মুক্তি দিয়েছে যুক্তরাষ্ট্রের অভিবাসন কর্তৃপক্ষ ডিসেম্বরকে লোন হান্টিং মাস ঘোষণা সোনালী ব্যাংকের ছয় জেলায় জননিরাপত্তায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন নিজের খাবার নেই, তবু ভিক্ষা করে কুকুর-বিড়ালকে খাওয়ান বৃদ্ধা রোকেয়া
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:২৩ অপরাহ্ন

জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

প্রতিনিধির নাম / ৩ বার পাঠ করা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

বগুড়া নিউজ ২৪: প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন। বৃহস্পতিবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরে পুরাতন বাণিজ্য মেলার মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এ কথা জানিয়েছেন।

তিনি জানান, ‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং প্রাণিসম্পদ অধিদপ্তর এবারের জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের আয়োজন করেছে।

এ উপলক্ষে পুরাতন বাণিজ্য মেলার মাঠে তিন দিনব্যাপী প্রাণিসম্পদ মেলা ও প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এই মেলায় ৬৪টি স্টল ও ছয়টি প্যাভিলিয়ন রয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রাণিসম্পদ খাতের উন্নয়ন ও অগ্রগতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আটটি ক্যাটাগরিতে ২৩টি জাতীয় প্রাণিসম্পদ পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী।

আজ থেকে আগামী ২৮ নভেম্বর পর্যন্ত দেশের সব জেলা ও উপজেলা পর্যায়ে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর