শিরোনাম :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:০৮ অপরাহ্ন

তেঁতুলিয়ায় টানা চার দিন ১৫ ডিগ্রির নিচে তাপমাত্রা, বেড়েছে শীতের প্রকোপ

প্রতিনিধির নাম / ১ বার পাঠ করা হয়েছে
আপডেট : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬

বগুড়া নিউজ ২৪: উত্তরের হিমালয়কন্যা হিসেবে পরিচিত পঞ্চগড়ে বাড়তে শুরু করেছে শীতের তীব্রতা। টানা চার দিন ধরে জেলার তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে রেকর্ড করা হচ্ছে। ভোরের কুয়াশা ও রাতভর বয়ে চলা হিমেল বাতাসে শীতের অনুভূতি বাড়ছে।

শুক্রবার (২৭ নভেম্বর) সকাল ৬টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল ১০০ শতাংশ।

আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের পরিসংখ্যান অনুযায়ী, মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ ডিগ্রি সেলসিয়াস। পরদিন বুধবার (২৫ নভেম্বর) তা কমে দাঁড়ায় ১৩ দশমিক ৫ ডিগ্রিতে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) তাপমাত্রা রেকর্ড করা হয় ১৪ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার তা বেড়ে হয়েছে ১৪ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। তবে তাপমাত্রার এই ওঠানামার মধ্যেও টানা চার দিন ধরে সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রির ঘর অতিক্রম করেনি।

স্থানীয় বাসিন্দারা জানান, দিনের বেলায় সূর্যের তাপে শীতের অনুভূতি কিছুটা কম থাকে। তবে বিকাল থেকে তাপমাত্রা কমতে শুরু করে। সন্ধ্যার পর ঠান্ডা বাড়ে এবং রাত ও ভোরে হিমেল বাতাসে বেশি শীত অনুভূত হয়। সকালে কুয়াশা খুব বেশি না থাকলেও বাতাসের কারণে ঠান্ডা লাগে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, এ অঞ্চলে তাপমাত্রা ধীরে ধীরে কমছে। আগামী ডিসেম্বর মাসে পঞ্চগড় ও আশপাশের এলাকায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর