শিরোনাম :
প্রবাসীদের মরদেহ দেশে আনতে অর্ধেক খরচ বহনের পরিকল্পনা সরকারের মোদিকে খুশি করতে ২৪ মুসলমানকে হত্যা করেছিল হাসিনা সরকার: এমপি বাবুল গণতন্ত্র স্থায়ী করতে শক্তিশালী প্রাতিষ্ঠানিক ভিত্তি গড়ে তুলতে হবে : রিজভী জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ফেসবুকে ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট, বিমান কর্মকর্তা বরখাস্ত মার্কিন চিপ রপ্তানি নিষেধাজ্ঞা নিয়ে স্থানীয় ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর সঙ্গে আলোচনা করছে সিঙ্গাপুর সাবেক বিশ্বচ্যাম্পিয়ন বক্সার লিনারেসকে মুক্তি দিয়েছে যুক্তরাষ্ট্রের অভিবাসন কর্তৃপক্ষ ডিসেম্বরকে লোন হান্টিং মাস ঘোষণা সোনালী ব্যাংকের ছয় জেলায় জননিরাপত্তায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন নিজের খাবার নেই, তবু ভিক্ষা করে কুকুর-বিড়ালকে খাওয়ান বৃদ্ধা রোকেয়া
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন

জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী

প্রতিনিধির নাম / ৩ বার পাঠ করা হয়েছে
আপডেট : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬

বগুড়া নিউজ ২৪: শিশুদের শীতকালীন খেলার সামগ্রী ব্যাডমিন্টন সেট উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (২৭ নভেম্বর) বনানীর নৌ-বাহিনীর সদর দপ্তরের কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজ আদায়ের পরে শিশুদের হাতে খেলার সামগ্রী উপহার দেওয়ার পাশাপাশি সবাই মিলে খেলাধুলা করছে কি না, সে বিষয়েও খোঁজখবর নেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা সুজন জানান, নামাজের পরে প্রধানমন্ত্রী একদল শিশু-কিশোরের হাতে খেলার সামগ্রী ব্যাডমিন্টন সেট উপহার দেন এবং তাদেরকে নিয়মিত খেলাধুলা করার জন্য বলেন।

উপ-প্রেস সচিব বলেন, শিশুদেরকে খেলার সামগ্রী ভাগাভাগি করে খেলার পরামর্শ দেন প্রধানমন্ত্রী। একজনের খেলার সামগ্রী অন্যরাও যেন ব্যবহার করতে পারে, সে বিষয়ে শিশুদের উৎসাহিত করেন তিনি। এর মাধ্যমে শিশু-কিশোরদের মধ্যে পারস্পরিক সম্পর্ক, সহযোগিতা এবং নিজেদের আনন্দ ও সামগ্রী ভাগাভাগি করে নেওয়ার মানসিকতা গড়ে তোলার বার্তা দেন প্রধানমন্ত্রী।

গত শুক্রবারও প্রধানমন্ত্রী একই জায়গায় শিশু-কিশোরদের মধ্যে ফুটবল ও ভলিবলের সামগ্রী বিতরণ করেছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর