শিরোনাম :
প্রবাসীদের মরদেহ দেশে আনতে অর্ধেক খরচ বহনের পরিকল্পনা সরকারের মোদিকে খুশি করতে ২৪ মুসলমানকে হত্যা করেছিল হাসিনা সরকার: এমপি বাবুল গণতন্ত্র স্থায়ী করতে শক্তিশালী প্রাতিষ্ঠানিক ভিত্তি গড়ে তুলতে হবে : রিজভী জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ফেসবুকে ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট, বিমান কর্মকর্তা বরখাস্ত মার্কিন চিপ রপ্তানি নিষেধাজ্ঞা নিয়ে স্থানীয় ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর সঙ্গে আলোচনা করছে সিঙ্গাপুর সাবেক বিশ্বচ্যাম্পিয়ন বক্সার লিনারেসকে মুক্তি দিয়েছে যুক্তরাষ্ট্রের অভিবাসন কর্তৃপক্ষ ডিসেম্বরকে লোন হান্টিং মাস ঘোষণা সোনালী ব্যাংকের ছয় জেলায় জননিরাপত্তায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন নিজের খাবার নেই, তবু ভিক্ষা করে কুকুর-বিড়ালকে খাওয়ান বৃদ্ধা রোকেয়া
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন

গণতন্ত্র স্থায়ী করতে শক্তিশালী প্রাতিষ্ঠানিক ভিত্তি গড়ে তুলতে হবে : রিজভী

প্রতিনিধির নাম / ২ বার পাঠ করা হয়েছে
আপডেট : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬

বগুড়া নিউজ ২৪: বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, শক্তিশালী প্রাতিষ্ঠানিক ভিত্তি প্রতিষ্ঠা ছাড়া গণতন্ত্রকে টেকসই করা সম্ভব নয়। দেশে বারবার ফ্যাসিবাদ, স্বৈরাচার ও একদলীয় শাসনের উত্থানের কারণ হচ্ছে গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক ভিত্তি গড়ে তুলতে না পারা।

তিনি বলেন, ‘গণতন্ত্রকে স্থায়িত্ব দিতে হলে, চিরস্থায়ী করতে হলে প্রাতিষ্ঠানিক ভিত্তি দিতে হবে।’

৯০-এর স্বৈরাচারবিরোধী আন্দোলনে শহীদ ডা. শামসুল আলম খান মিলনের স্মৃতিস্তম্ভে আজ শ্রদ্ধা নিবেদন শেষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শহীদ মিলন চত্বরে ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এ আলোচনা সভার আয়োজন করে।

এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য আমানউল্লাহ আমান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. ফরহাদ হালিম ডোনার।

রিজভী বলেন, শহীদ ডা. মিলনের আত্মত্যাগের মধ্য দিয়ে যে চেতনা তৈরি হয়েছে, সেই চেতনার ওপর ভর করে পরবর্তী সময়ে বিভিন্ন সংগ্রামে মানুষ উদ্দীপ্ত হয়েছে।

অনুষ্ঠানে শহীদ মিলনের মা উপস্থিত থাকায় তার প্রতি শ্রদ্ধা জানিয়ে রিজভী বলেন, তার মায়ের আকুতি সবাইকে অনুভব করতে হবে। তিনি একজন অসাধারণ নারী। তার উপস্থিতি ও বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ গণতান্ত্রিক চেতনা এবং সহনশীলতার একটি দৃষ্টান্ত।

তিনি বলেন, সমাজ ও রাষ্ট্রে গণতান্ত্রিক চেতনা ও বোধ থাকা উচিত। মানুষের মধ্যে ভিন্নমত থাকতে পারে, কিন্তু একই সমাজ ও রাষ্ট্রে বসবাস করার কারণে সবার মতামত সহ্য করার মানসিকতা থাকতে হবে।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, শহীদ ডা. শামসুল আলম খান মিলনের আত্মত্যাগ কেবল একজন ব্যক্তির জীবন দেওয়া নয়, বরং একটি বৃহত্তর আদর্শের জন্য আত্মদান। সেই আদর্শ হচ্ছে গণতন্ত্র। যারা কোনো আদর্শের জন্য লড়াই করে জীবন দেন, তারাই শহীদ।

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রসঙ্গে রিজভী বলেন, ক্ষমতায় থাকা রাজনৈতিক দলের অধীনে নিরপেক্ষ নির্বাচন হবে কি না, তা নিয়ে আস্থার সংকট থাকায় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু করা হয়েছিল। এ ব্যবস্থার অধীনে অনুষ্ঠিত নির্বাচনগুলোতে একই রাজনৈতিক দলের পুনরাবৃত্তি ঘটেনি বলে তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, গণতন্ত্র শক্তিশালী করার ক্ষেত্রে তত্ত্বাবধায়ক সরকার একটি কার্যকর পদ্ধতি হিসেবে গ্রহণ করা হয়েছিল। পৃথিবীর বিভিন্ন দেশে গণতন্ত্রের কাঠামো ভিন্ন হলেও এর মূল ভিত্তি হচ্ছে জনগণের শাসন ও জনগণের মতামতের প্রতিফলন।

রিজভী বলেন, বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু হওয়ার পর এটিকে স্থায়িত্ব দেওয়া উচিত ছিল। কিন্তু যারা আন্দোলনের মাধ্যমে এ ব্যবস্থার দাবি করেছিলেন, তারাই পরে এটি বিলুপ্ত করেছেন, যা অত্যন্ত দুঃখজনক।

তিনি বলেন, শহীদ ডা. শামসুল আলম খান মিলন কোনো রাজনৈতিক দলের পরিচয়ের মধ্যে সীমাবদ্ধ নন। তিনি একজন পেশাজীবী ও চিকিৎসক ছিলেন এবং দেশের একটি মর্যাদাপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশোনা করেছেন। বৃহত্তর গণতান্ত্রিক আদর্শের জন্য তার আত্মত্যাগকে স্মরণে রাখতে তার নামে কিছু করা উচিত, যাতে বড় ধরনের রাষ্ট্রীয় স্বীকৃতি থাকবে।

১৯৯০ সালের অগ্নিঝরা উত্তাল ২৭ নভেম্বর স্বৈরাচারবিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা পালনকারী ডা. শামসুল আলম খান মিলন স্বৈরশাসক এরশাদ সরকারের ভাড়াটিয়া গুন্ডা বাহিনীর গুলিতে শহীদ হন। ওই দিন বর্তমান বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বিএমএ আয়োজিত সভায় যোগ দিতে রিকশাযোগে যাওয়ার পথে ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগার এলাকায় সন্ত্রাসীরা তার ওপর গুলি চালায়। এতে ঘটনাস্থলেই মারা যান ডা. মিলন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর