শিরোনাম :
৬৩ কোটি টাকা লোপাট, সাবেক ভূমিমন্ত্রীসহ ১৮ জনের বিরুদ্ধে মামলা সিলেটকে সবজি উৎপাদন ও রপ্তানির কেন্দ্রে পরিণত করবে সরকার : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় এনসিএল চারদিনের ম্যাচ চট্রগ্রাম-ময়মনসিংহ ম্যাচ নিষ্প্রান ড্র সিরাজগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত ময়মনসিংহে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত বিএনপি রাজনীতি করে প্রত্যেকটি মানুষের পাশে দাঁড়ানোর জন্য: সমাজকল্যাণমন্ত্রী বগুড়ায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকীর সমাবেশ ও শোভাযাত্রায় নেতাকর্মীদের ঢল ফরিদপুরে ডেঙ্গুতে আক্রান্ত ৫৮ জন বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত চট্টগ্রামে হারিয়ে যাওয়া ১০৭টি মোবাইল ফোন উদ্ধার
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন

মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে পুলিশের অবস্থান ‘জিরো টলারেন্স’: অতিরিক্ত আইজি

প্রতিনিধির নাম / ৩ বার পাঠ করা হয়েছে
আপডেট : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬

বগুড়া নিউজ :  পুলিশের অতিরিক্ত আইজি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. সায়েদুর রহমান বলেছেন, মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে বাংলাদেশ পুলিশের অবস্থান ‘জিরো টলারেন্স’।

তিনি আরও বলেন, মাদক ও কিশোর গ্যাংয়ের সঙ্গে জড়িত গডফাদারদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য মাঠ পর্যায়ের পুলিশ সদস্যদের নির্দেশ দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন

মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে পুলিশ হেডকোয়ার্টার্সে অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে অতিরিক্ত আইজি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. সায়েদুর রহমান এ নির্দেশনা দেন।

মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি ও জেলার পুলিশ সুপাররা ভার্চুয়ালি সভায় যুক্ত ছিলেন। পুলিশ হেডকোয়ার্টার্স প্রান্তে ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) মোহাম্মদ আবু সুফিয়ান এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ সময় সায়েদুর রহমান সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের মাধ্যমে পুলিশের ভাবমূর্তি বাড়ানোর জন্য মাঠ পর্যায়ের পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, দায়িত্ব পালনকালে জনগণের সঙ্গে মানবিক আচরণ করতে হবে।
তিনি ডাকাতি মামলা রেকর্ড ও ঘটনা দ্রুত উদঘাটনের মাধ্যমে অপরাধীদের বিচারের আওতায় আনার নির্দেশ দেন। সায়েদুর রহমান বলেন, ধর্ষণ মামলার তদন্ত নিবিড়ভাবে তদারক করতে হবে।

এ ছাড়া তিনি সার্বিকভাবে অন্যান্য মামলা নিষ্পত্তির হার বাড়ানোর ব্যাপারে গুরুত্বারোপ করেন।

অতিরিক্ত আইজি বলেন, সমাজে ইতিবাচক ইমেজধারী ব্যক্তিদের অন্তর্ভুক্ত করার মাধ্যমে একটি কার্যকর ও অন্তর্ভুক্তিমূলক কমিউনিটি ও বিট পুলিশিং কার্যক্রম পরিচালনা করতে হবে।

সদ্য সমাপ্ত শারদীয় দুর্গাপূজা নিরাপদে-নির্বিঘ্নে উদযাপিত হওয়ায় তিনি মাঠ পর্যায়ের পুলিশ সদস্যদের আইজিপির পক্ষ থেকে ধন্যবাদ জানান।

সভায় সেপ্টেম্বর মাসের গুরুত্বপূর্ণ ঘটনাসহ সার্বিক অপরাধ পরিস্থিতি পর্যালোচনা করা হয়। এ ছাড়া ডাকাতি, দস্যুতা, খুন, ধর্ষণ, পুলিশ আক্রান্ত ও অপহরণ মামলা এবং মুলতবি গ্রেপ্তারি পরোয়ানা, তদন্ত ও বিচারের ফলাফল, সাজার হার ইত্যাদি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। সূত্র: বাসস

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর