শিরোনাম :
আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী বগুড়ার নার্সিং ও মিডওয়াইফারি কলেজের নবীন বরণ অনুষ্ঠিত বগুড়া সিটি প্রশাসক কে রিকশা ভ্যান শ্রমিক ইউনিয়নের স্মারকলিপি প্রদান বাংলাদেশকে অভিবাসন গন্তব্য হিসেবে গড়ে তুলতে হবে : স্পিকার ডিবিসি নিউজ কার্যালয় থেকে ইকবাল সোবহান ও রাজিব ঘোষ ডিবির হেফাজতে নতুন মজুরি বোর্ড গঠন, শ্রমিকদের কাজে ফেরার অনুরোধ মালিকপক্ষের সরকারকে বেকায়দায় ফেলতেই শ্রমিক আন্দোলন: বিকেএমইএ সভাপতি ৭ নভেম্বর শিক্ষাপ্রতিষ্ঠানে আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতার নির্দেশ নবনির্বাচিত দুই সংসদ সদস্যর শপথগ্রহণ ফের প্রধানমন্ত্রী হতে চান নেতানিয়াহু, আহ্বান জানালেন জাতীয় সরকার গঠনের
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন

৭ নভেম্বর শিক্ষাপ্রতিষ্ঠানে আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতার নির্দেশ

প্রতিনিধির নাম / ৬ বার পাঠ করা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬

বগুড়া নিউজ ২৪: জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে শনিবার (৭ নভেম্বর) দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতার আয়োজনের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। দিবসটি উপলক্ষে শিক্ষার্থীদের অংশগ্রহণে এ কর্মসূচি পালন করতে হবে।

মঙ্গলবার (৩ নভেম্বর) মাউশির এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের সভাপতিত্বে অনুষ্ঠিত দিবসটি উদযাপনের প্রস্তুতিমূলক সভার সিদ্ধান্ত অনুযায়ী এসব কর্মসূচি নেওয়া হয়েছে। জ

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, ৭ নভেম্বর দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাসগুলোতেও জাতীয় পতাকা উত্তোলন করা হবে। এ ছাড়া দিবসটি উপলক্ষে সাধারণ ছুটি থাকবে।

দিবসটি উদযাপনে দেশের জেলা ও উপজেলায় আলোচনা সভা, সড়ক ও সড়কদ্বীপ সাজসজ্জা এবং শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হবে। পাশাপাশি বিভিন্ন উপাসনালয়ে বিশেষ প্রার্থনা ও মিলাদ মাহফিলের আয়োজন এবং এতিমখানা, হাসপাতাল ও কারাগারসহ বিভিন্ন প্রতিষ্ঠানে উন্নতমানের খাবার পরিবেশনের কর্মসূচি রয়েছে।

এ ছাড়া বাংলাদেশ টেলিভিশনসহ বিভিন্ন বেসরকারি টেলিভিশন চ্যানেল ও বেতারে দিবসটি উপলক্ষে বিশেষ অনুষ্ঠান প্রচার করা হবে। সিনেমা হলগুলোতে প্রদর্শন করা হবে প্রামাণ্য চলচ্চিত্র। এসব কর্মসূচি বাস্তবায়নে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর ও মাঠ প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর