রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন

নৌবাহিনীর শ্রেষ্ঠত্বের মধ্য দিয়ে শেষ হলো জাতীয় সাঁতার, সেরা সাঁতারু রাফি-মাইশা

প্রতিনিধির নাম / ৫ বার পাঠ করা হয়েছে
আপডেট : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬

বগুড়া নিউজ ২৪: বাংলাদেশ নৌবাহিনীর শ্রেষ্ঠত্বের মধ্য দিয়ে আজ মিরপুর জাতীয় সুইমিং কমপ্লেক্সে শেষ হয়েছে ‘৩৫তম জাতীয়, সাঁতার, ডাইভিং ও ওয়াটারপোলো প্রতিযোগিতা-২০২৬’।

বাংলাদেশ নৌবাহিনী ৩৪টি স্বর্ণ, ২৪ টি রৌপ্য, ১৫ টি ব্রোঞ্জ পদক পেয়ে প্রথম স্থান অর্জন করেছে। বাংলাদেশ সেনাবাহিনী ১৬ টি স্বর্ণ, ২২ টি রৌপ্য ও ২৬টি ব্রোঞ্জ পদক পেয়ে দ্বিতীয়,  বিকেএসপি ২টি রৌপ্য ও ৬টি ব্রোঞ্জ পদক পেয়ে তৃতীয় স্থান অর্জণ করেছে। এছাড়া নিকলী সুইমিং ক্লাব, কিশোরগঞ্জ ২টি ব্রোঞ্জ এবং বাংলাদেশ পুলিশ ১টি ব্রোঞ্জ পদক অর্জন করে পদক তালিকায় নাম লিখেছে।

আজ বিকেলে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাংলাদেশ নৌবাহিনীর কমান্ডার ঢাকা নৌ অঞ্চল রিয়ার এডমিরাল মোহাম্মদ হুমায়ুন কবির প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি ও ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীর এবং জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (ক্রীড়া) মোহাম্মদ জাহেদ পারভেজ চৌধুরী।

দলগত চ্যাম্পিয়ন বাংলাদেশ নৌবাহিনী এবং দলগত রানার্স আপ বাংলাদেশ সেনাবাহিনীকে ট্রফি প্রদান করা হয়। ওয়াটারপোলো চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী ও রানার আপ হয়েছে বাংলাদেশ নৌবাহিনী ।

ডাইভিংয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ নৌবাহিনী এবং রানার্স আপ হয়েছে বিকেএসপি।

পুরুষ বিভাগে বাংলাদেশ নৌবাহিনীর সামিউল ইসলাম রাফি ৪টি ইভেন্টে নতুন জাতীয় রেকর্ডসহ ৭ টি স্বর্ণ অর্জন করে সেরা সাঁতারু নির্বাচিত হয়েছে। মহিলা বিভাগে ৩টি নতুন জাতীয় রেকর্ডসহ বাংলাদেশ নৌবাহিনীর ফাতিহা মাহতাব মাইশা ৫স্বর্ণ, ১টি রৌপ্য পদক অর্জন করে সেরা সাঁতারু নির্বাচিত হয়। নতুন জাতীয় রেকর্ডসৃষ্টিকারী সাঁতারুকে  ফেডারেশনের পক্ষ থেকে পাঁচ হাজার টাকা করে অর্থ পুরস্কার প্রদান করা হয়।

প্রতিযোগিতার ৪র্থ ও শেষ দিনে সাঁতারে ৯টি ইভেন্ট অনুষ্ঠিত হয়। শেষ দিনে সাঁতারে ৪টি ইভেন্টে নতুন জাতীয় রেকর্ড সৃষ্টি হয়। এ প্রতিযোগিতায় সাঁতারে সর্বমোট ২০টি ইভেন্টে নতুন জাতীয় রেকর্ড সৃষ্টি হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর