রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন

পাথরঘাটায় বোটসহ ২১ জনকে আটক করেছে কোস্টগার্ড

প্রতিনিধির নাম / ১ বার পাঠ করা হয়েছে
আপডেট : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬

বরগুনা প্রতিনিধি: বরগুনার পাথরঘাটায় দুটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোটসহ ২১ জনকে আটক করেছে কোস্টগার্ড।

কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে পাথরঘাটা কোস্টগার্ড স্টেশন গতকাল শুক্রবার পাথরঘাটা থানার বিষখালী নদীর নীলিমা পয়েন্ট সংলগ্ন এলাকায় অভিযান চালায়।

অভিযানে দুটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করা হয়। জব্দকৃত বোট দুটিতে তল্লাশি চালিয়ে প্রায় ১৭টি বেহুন্দী জাল, চারটি উইংস, দুইটি ডেরিক ও চারটি ট্রলডোরসহ ২১ জন জেলেকে আটক করা হয়।

আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দ করা বোট, ট্রলিং জাল, ট্রলিং সরঞ্জাম ও আটক করা জেলেদের পাথরঘাটা থানায় হস্তান্তর করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর