শিরোনাম :
হযরত খান জাহান আলী (রহ.)-এর মাজার জিয়ারত প্রধানমন্ত্রীর ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০৮৮ মামলা সাতমাথায় ‘সমবায় টাওয়ার’ নির্মাণের উদ্যোগ : সংবাদ সম্মেলনে সভাপতি রুবেল মাদকমুক্ত সমাজ গঠনে সকলকে এক সাথে কাজ করতে হবে : ওসি শাহীন প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা পেল নিহত পোশাক শ্রমিক তৌফিকের পরিবার আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন রোনালদো জয়পুরহাটের বাগজানা ও ধরঞ্জীতে শীতের শুরুতে খেজুর রস সংগ্রহে ব্যস্ত গাছিরা জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের আহ্বান জামায়াত আমিরের দীর্ঘ বিরতির পর সেন্টমার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন

মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের ভরাডুবি, কংগ্রেসের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা

প্রতিনিধির নাম / ১ বার পাঠ করা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

বগুড়া নিউজ ২৪: যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে মঙ্গলবার সিনেট ও প্রতিনিধি পরিষদ— উভয় কক্ষের নিয়ন্ত্রণ নিয়েছে ডেমোক্র্যাটরা। দেশজুড়ে এ অভাবনীয় জয়ের মধ্য দিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি ভোটারদের ব্যাপক অনাস্থার প্রতিফলন ঘটেছে। এতে তার প্রেসিডেন্টের মেয়াদের শেষ দুই বছরের কর্মসূচি বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

নির্বাচনে ডেমোক্র্যাটদের বড় জয়ের ফলে বিরোধী দলটি আইন প্রণয়নের উদ্যোগ আটকে দিতে, ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ব্যাপক তদন্ত শুরু করতে এবং বিচারকসহ সরকারের গুরুত্বপূর্ণ পদে তার মনোনীত ব্যক্তিদের নিয়োগ ঠেকাতে পারবে।

ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, শুল্ক আরোপ এবং ইরানের বিরুদ্ধে ট্রাম্পের যুদ্ধের কারণে ভোটারদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। এ যুদ্ধের ফলে জ্বালানির দাম বেড়েছে। আগে থেকেই ব্যাপক অজনপ্রিয় প্রেসিডেন্টের প্রতি অসন্তোষ আরও তীব্র হয়েছে।

অতীতে নির্বাচনের ফল নিয়ে বারবার প্রশ্ন তুললেও এবার পরাজয়ের পর সমঝোতার সুরে কথা বলেছেন ট্রাম্প। তিনি দ্য নিউইয়র্ক টাইমস’কে বলেছেন, নির্বাচনের ফল মেনে নিতে তিনি ‘পুরোপুরি প্রস্তুত’।

৮০ বছর বয়সী ট্রাম্প ফক্স নিউজকে বলেন, ‘আমার মনে হয়, ডেমোক্র্যাটরা ভালো করেছে। সত্যিই তাই। তারা কঠোর লড়াই করেছে।’ রাজনৈতিক প্রতিপক্ষের প্রশংসা সচরাচর করেন না তিনি।

তবে নিজ দলের খারাপ ফলের দায় নিজের ওপর নিতে চাননি ট্রাম্প। তিনি বলেন, ‘আমি এটিকে আমার ওপর আঘাত হিসেবে দেখছি না।’

ইরান যুদ্ধ নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়ে ভূমিকা রেখেছে বলে স্বীকার করেন তিনি। তবে সামরিক অভিযান পরিচালনার পক্ষে নিজের অবস্থানও বজায় রাখেন। একই সঙ্গে অভিযান ইস্যুতে দুই দলের মধ্যে সমঝোতার সম্ভাবনার কথা বলেন তিনি। তার প্রেসিডেন্টের মেয়াদে এ বিষয়টি দীর্ঘদিন ধরে সবচেয়ে বিভেদ সৃষ্টিকারী ইস্যুগুলোর একটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর