শিরোনাম :
হযরত খান জাহান আলী (রহ.)-এর মাজার জিয়ারত প্রধানমন্ত্রীর ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০৮৮ মামলা সাতমাথায় ‘সমবায় টাওয়ার’ নির্মাণের উদ্যোগ : সংবাদ সম্মেলনে সভাপতি রুবেল মাদকমুক্ত সমাজ গঠনে সকলকে এক সাথে কাজ করতে হবে : ওসি শাহীন প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা পেল নিহত পোশাক শ্রমিক তৌফিকের পরিবার আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন রোনালদো জয়পুরহাটের বাগজানা ও ধরঞ্জীতে শীতের শুরুতে খেজুর রস সংগ্রহে ব্যস্ত গাছিরা জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের আহ্বান জামায়াত আমিরের দীর্ঘ বিরতির পর সেন্টমার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে জয় পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত ৩ রাজনীতিক

প্রতিনিধির নাম / ১ বার পাঠ করা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

বগুড়া নিউজ ২৪: যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে জয় পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত তিনজন রাজনীতিক। এদের মধ্যে জর্জিয়ায় শেখ রহমান, কানেকটিকাটে এমডি মাসুদুর রহমান এবং নিউ হ্যাম্পশায়ারে আবুল বি খান জয় পেয়েছেন।

বাংলাদেশি বংশোদ্ভূত রাজনীতিকদের এই সাফল্য প্রবাসী বাংলাদেশিদের মধ্যেও আনন্দের উপলক্ষ তৈরি করেছে। ফলাফলের পর বিজয়ীরা শুভেচ্ছা বিনিময় করছেন তাদের সমর্থকদের সঙ্গে।

সবশেষ প্রাপ্ত তথ্যে জানা গেছে জর্জিয়ার স্টেট সিনেটের ৫ নম্বর আসনে আবারও নির্বাচিত হয়েছেন ডেমোক্র্যাট শেখ রহমান। কিশোরগঞ্জের সন্তান শেখ রহমান জর্জিয়ার প্রথম মুসলিম ও এশীয় বংশোদ্ভূত স্টেট সিনেটর। ২০১৮ সালে প্রথম নির্বাচিত হওয়ার পর থেকে তিনি এই আসনের প্রতিনিধিত্ব করছেন।

কানেকটিকাটেও পুনর্নির্বাচিত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ডেমোক্র্যাট এমডি মাসুদুর রহমান। স্টেট সিনেটের ৪ নম্বর আসনে রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী জেন জেনিংসকে হারিয়েছেন তিনি। চাঁদপুরের হাজীগঞ্জের সন্তান মাসুদুর রহমান প্রথম স্টেট সিনেটর নির্বাচিত হন ২০২২ সালে।

নিউ হ্যাম্পশায়ারের রকিংহাম ৩০ আসনে স্টেট হাউস অব রিপ্রেজেন্টেটিভসের সদস্য পদে জয় পেয়েছেন রিপাবলিকান আবুল বি খান। পিরোজপুরের সন্তান আবুল খান দীর্ঘদিন ধরে নিউ হ্যাম্পশায়ারের রাজনীতির সঙ্গে যুক্ত। এবারের জয় অঙ্গরাজ্যের আইনসভায় তার রাজনৈতিক যাত্রাকে আরও দীর্ঘ করল।

মধ্যবর্তী নির্বাচনে এই তিন বাংলাদেশি বংশোদ্ভূত রাজনীতিকের সাফল্য যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য পর্যায়ের রাজনীতিতে বাংলাদেশি কমিউনিটির প্রতিনিধিত্বের ধারাবাহিকতা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর