শিরোনাম :
বগুড়ার সাবগ্রামে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ হযরত খান জাহান আলী (রহ.)-এর মাজার জিয়ারত প্রধানমন্ত্রীর ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০৮৮ মামলা সাতমাথায় ‘সমবায় টাওয়ার’ নির্মাণের উদ্যোগ : সংবাদ সম্মেলনে সভাপতি রুবেল মাদকমুক্ত সমাজ গঠনে সকলকে এক সাথে কাজ করতে হবে : ওসি শাহীন প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা পেল নিহত পোশাক শ্রমিক তৌফিকের পরিবার আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন রোনালদো জয়পুরহাটের বাগজানা ও ধরঞ্জীতে শীতের শুরুতে খেজুর রস সংগ্রহে ব্যস্ত গাছিরা জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের আহ্বান জামায়াত আমিরের দীর্ঘ বিরতির পর সেন্টমার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন

মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান

প্রতিনিধির নাম / ০ বার পাঠ করা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

বগুড়া নিউজ ২৪: রুশ-অধিকৃত একটি শহর থেকে বেসামরিক নাগরিকদের সরিয়ে নেওয়ার সুযোগ করে দিতে আংশিক যুদ্ধবিরতি কার্যকরে ভূমিকা রাখায়, বুধবার মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে জাতীয় সম্মাননায় ভূষিত করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

ইউক্রেনের প্রেসিডেন্টের ওয়েবসাইটে প্রকাশিত এক ডিক্রিতে বলা হয়েছে, ‘আমি এই মর্মে আদেশ দিচ্ছি যে মার্কিন যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে অর্ডার অব প্রিন্সেস ওলগা, প্রথম শ্রেণির পদকে ভূষিত করা হোক।’

ডিক্রিতে ইউক্রেনের প্রতি মানবিক সহায়তা এবং মানবাধিকার ও দাতব্য কার্যক্রমে সক্রিয় ভূমিকার জন্য তার ‘উল্লেখযোগ্য ব্যক্তিগত অবদানের’ স্বীকৃতি দেওয়া হয়েছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

গত মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পত্নী মেলানিয়া ট্রাম্প ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় রণাঙ্গনে অবস্থিত ওলেশকি শহরের বাসিন্দাদের নিরাপদে চলে যাওয়ার সুযোগ করে দিতে ইউক্রেন ও রুশ বাহিনীর মধ্যে স্থানীয় পর্যায়ে একটি যুদ্ধবিরতির ঘোষণা দেন।

এর আগে কয়েক সপ্তাহ ধরে ওই শহরের বাসিন্দারা খাদ্য ও ওষুধের সংকটে ভুগছিলেন।

যুদ্ধের এই বিরল বিরতি উভয় পক্ষই মেনে চলেছিল এবং এর ফলে সড়কগুলো থেকে স্থলমাইন অপসারণ করা সম্ভব হয়।

আর এর ফলে বাসিন্দারা ইউক্রেন অথবা রাশিয়ায় চলে যাওয়ার সুযোগ পান।

মেলানিয়া ট্রাম্পের হোয়াইট হাউস কার্যালয় মঙ্গলবার গভীর রাতে এক বিবৃতিতে বলেছে, ‘এই অর্জন একজন মার্কিন ফার্স্ট লেডির পক্ষ থেকে নেওয়া এক নজিরবিহীন কূটনৈতিক উদ্যোগের স্বাক্ষরকে বহন করে।’

বিবৃতিতে আরও বলা হয়, তিনি ব্যক্তিগতভাবে রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিদের হোয়াইট হাউসে বৈঠকের ব্যবস্থা করবেন।

তবে এ বৈঠকের কোনো তারিখ জানানো হয়নি।

রাশিয়ায় নিয়ে যাওয়া ইউক্রেনীয় শিশুদের দেশে ফিরিয়ে আনার প্রচেষ্টাতেও মেলানিয়া ট্রাম্প যুক্ত রয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর