শিরোনাম :
গণহত্যাকারী আওয়ামী লীগের আর কোনো স্থান এ দেশে হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী চলতি বছর দিনাজপুরে বিজিবির অভিযানে সাড়ে ৪৫ কোটি টাকার পণ্য উদ্ধার ৭ শর্ত দিয়ে যুক্তরাষ্ট্রের কাছে ইরানের পারমাণবিক প্রস্তাব দেশের রিজার্ভ এখন ৩৪ বিলিয়ন ডলার রুমার দুর্গম পাহাড়ে যাতায়াত সহজ করতে সেনাবাহিনীর ‘সম্প্রীতি এক্সপ্রেস’ ৭ নভেম্বরের নেতৃত্বে জিয়াউর রহমান না থাকলে বাংলাদেশের অস্তিত্ব থাকত না: সাখাওয়াত ৭ নভেম্বরের চেতনায় ভীত হয়ে দিবসটি পালন বন্ধ করেছিল শেখ হাসিনার সরকার: রিজভী বাংলাদেশ কোস্ট গার্ডের পাঁচ জাহাজের নতুন নাম নারায়ণগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ-ছাত্রলীগের ৪২ জনের নামে মামলা মুন্সীগঞ্জে ৩৪ হাজার ৬৬০ হেক্টর জমিতে আলু আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন

ভুটানকে হারিয়ে সাফে শুভ সূচনা বাংলাদেশের

প্রতিনিধির নাম / ২ বার পাঠ করা হয়েছে
আপডেট : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬

বগুড়া নিউজ ২৪: বদলি খেলোয়াড় মোহাম্মদ ইব্রাহিমের দ্বিতীয়ার্ধের গোলে সাফ চ্যাম্পিয়নশিপে শুভসূচনা করেছে বাংলাদেশ। আজ (বৃহস্পতিবার) জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ভুটানকে ১-০ গোলে হারিয়েছে স্বাগতিকরা।

ম্যাচের ৬৪ মিনিটে বদলি হিসেবে মাঠে নেমে পাঁচ মিনিটের মধ্যে গোল করে বাংলাদেশকে এগিয়ে দেন ইব্রাহিম। জাইয়ানের ক্রস থেকে বিপজ্জনক ডিবক্সের ভেতর দুর্দান্ত ভলিতে ভুটানের গোলরক্ষক জাংপোকে পরাস্ত করেন তিনি।

এই জয়ে গ্রুপ পর্বে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে যাত্রা শুরু করল বাংলাদেশ। তবে গোলের বেশ কয়েকটি সুযোগ কাজে লাগাতে না পারায় স্বাগতিকদের জয়ের ব্যবধান বাড়েনি।

ম্যাচের শুররু থেকেই বলের নিয়ন্ত্রণ ও আক্রমণে আধিপত্য ছিল বাংলাদেশের। প্রথমার্ধের বেশির ভাগ সময় ভুটানকে নিজেদের অর্ধে আটকে রাখে স্বাগতিকরা। কিন্তু মাঠের নিয়ন্ত্রণ এবং একের পর এক আক্রমণ তৈরি করেও গোলের দেখা পাচ্ছিল না।

ডান প্রান্ত দিয়ে বিশেষভাবে সক্রিয় ছিলেন রাকিব হোসেন। বারবার ভুটানের রক্ষণভাগ ভেদ করার চেষ্টা করেন তিনি। তাঁর একটি ক্রস থেকে বিশ্বনাথ ঘোষের হেড অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। রাকিব নিজেও কয়েকবার গোলের চেষ্টা করলেও সফল হননি।

শুরুতে রক্ষণ জমাট রেখে বাংলাদেশের আক্রমণ সামাল দেওয়ার চেষ্টা করে ভুটান। তবে ৩০ মিনিটের পর ধীরে ধীরে আত্মবিশ্বাস ফিরে পায় তারা। অধিনায়ক চেনচো গিয়েলতশেনের গতি ও ক্ষিপ্রতায় আক্রমণভাগে কিছুটা গতি পায় দলটি।

গোলশূন্য অবস্থায় শেষ হয় প্রথমার্ধ। বলের নিয়ন্ত্রণে এগিয়ে থাকলেও তা গোলের সুযোগে রূপ দিতে পারেনি বাংলাদেশ।

শেষ পর্যন্ত বদলি হিসেবে নেমেই তাৎক্ষণিক প্রভাব রাখেন ইব্রাহিম। তাঁর গোলে ৬৯ মিনিটে ভাঙে ম্যাচের অচলাবস্থা। এগিয়ে যাওয়ার পর ব্যবধান বাড়াতে আরও আক্রমণ চালায় বাংলাদেশ। তবে শেষ দিকে ফিনিশিংয়ের ব্যর্থতায় আর গোল পাওয়া হয়নি।

বাংলাদেশের একাদশে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় ছিল ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষকে স্ট্রাইকার হিসেবে খেলানো। চোটের কারণে আসিয়ান কাপের দলে জায়গা না পাওয়া বিশ্বনাথকে টুর্নামেন্টের প্রস্তুতির সময় আক্রমণভাগে পরীক্ষা করে দেখেছিলেন কোচ। ভুটানের বিপক্ষে তাঁকে সেই অপরিচিত পজিশনেই খেলানোর সিদ্ধান্ত নেন তিনি।

এদিকে ম্যাচের আগে ওয়ার্ম-আপের সময় চোট পাওয়ায় শেষ মুহূর্তে একাদশে পরিবর্তন আনতে হয় বাংলাদেশকে। শুরুতে একাদশে অধিনায়ক হিসেবে নাম থাকা ডিফেন্ডার তপু বর্মণকে সরিয়ে তাঁর জায়গায় খেলানো হয় মিডফিল্ডার কাজেম শাহকে। পরে নিয়মিত অধিনায়ক জামাল ভূঁইয়া দলের নেতৃত্বের দায়িত্ব নেন।

আগামী রোববার (১১ নভেম্বর) একই ভেন্যুতে গ্রুপ পর্বের শেষ ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ।

বাংলাদেশ একাদশ : মো. মেহেদী হাসান শ্রাবন (গোলরক্ষক), জাইয়ান আহমেদ, তারিক কাজী, বিশ্বনাথ ঘোষ, কাজেম কিরমানি, জামাল ভূঁইয়া (অধিনায়ক), শমিত সোম, রাকিব হোসেন, মো. ফয়সাল আহমেদ ফাহিম, সাদ উদ্দিন ও জিদান ইউসুফ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর