শিরোনাম :
কপ৩১-এ বিশ্বনেতাদের প্রতি ‘জীবাশ্ম জ্বালানি আসক্তি দূর করার’ আহ্বান জাতিসংঘ মহাসচিবের আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা ইরানের জাতীয় ঐক্যের আহ্বানের সঙ্গে শতভাগ একমত জামায়াত : বিরোধী দলীয় নেতা নানা আয়োজনে আকবরিয়া বিজনেস সামিট ২০২৬ অনুষ্ঠিত একযোগে ৭ সহকারী পুলিশ সুপারকে বদলি হামলায় ব্যবহৃত হলে ইউরোপে মার্কিন ঘাঁটিতে আঘাত হানার হুমকি ইরানের নিরাপত্তা প্রধানের জুলাই যোদ্ধার স্বীকৃতি পেতে আবেদন করতে পারবেন চব্বিশের আহতরা এরদোয়ানের স্ত্রীর সঙ্গে জুবাইদা রহমানের সাক্ষাৎ বিদ্যুৎ খাতে বেসরকারি বিনিয়োগের সুযোগ উন্মুক্ত করল ভেনেজুয়েলা দাদাকে জাতীয় বীরের মর্যাদা দিলেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন

আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা ইরানের

প্রতিনিধির নাম / ০ বার পাঠ করা হয়েছে
আপডেট : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

বগুড়া নিউজ ২৪: আর্জেন্টিনার নৌবাহিনী ও বিমান বাহিনীকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে তালিকাভুক্ত করেছে ইরান। বুধবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এ ঘোষণা দেয়।

গত মার্চের শেষের দিকে আর্জেন্টিনা ইরানের সামরিক বাহিনীর আদর্শিক শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড  কর্পস (আইআরজিসি)-কে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করে। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ-কে আইআরজিসির সমর্থন দেওয়ার অভিযোগে এ পদক্ষেপ নেয় বুয়েনস আয়ার্স।

তেহরান থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

আর্জেন্টিনার দাবি, ১৯৯৪ সালে বুয়েনস আয়ার্সে ইহুদি সম্প্রদায়ের এএমআইএ কেন্দ্রে হামলায় আইআরজিসি জড়িত ছিল। ওই হামলায় ৮৫ জন নিহত এবং কয়েকশ মানুষ আহত হন।

২০১৯ সালে ইরান একটি আইন পাস করে। ওই আইনে দেশটির সামরিক বাহিনীকে কোনো রাষ্ট্র সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করলে সংশ্লিষ্ট রাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়ার সুযোগ রাখা হয়।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘আর্জেন্টিনার নৌবাহিনী ও বিমানবাহিনীকে উল্লিখিত আইন ও এর বিধানের আওতাভুক্ত বলে বিবেচনা করছে তেহরান। একই সঙ্গে বাহিনী দু’টিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে।’

তবে এ ঘোষণার ফলে বাস্তবে কী ধরনের প্রভাব পড়বে, তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট হয়নি।

চলতি মাসের শুরুতে যুক্তরাজ্যের গোয়েন্দা সংস্থা এমাই৬-কে শত্রুভাবাপন্ন গোষ্ঠী এবং দেশটির রাজকীয় নৌবাহিনী ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করে ইরান।

গত জুলাইয়ে যুক্তরাজ্য আইআরজিসি-কে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করেছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর