শিরোনাম :
কপ৩১-এ বিশ্বনেতাদের প্রতি ‘জীবাশ্ম জ্বালানি আসক্তি দূর করার’ আহ্বান জাতিসংঘ মহাসচিবের আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা ইরানের জাতীয় ঐক্যের আহ্বানের সঙ্গে শতভাগ একমত জামায়াত : বিরোধী দলীয় নেতা নানা আয়োজনে আকবরিয়া বিজনেস সামিট ২০২৬ অনুষ্ঠিত একযোগে ৭ সহকারী পুলিশ সুপারকে বদলি হামলায় ব্যবহৃত হলে ইউরোপে মার্কিন ঘাঁটিতে আঘাত হানার হুমকি ইরানের নিরাপত্তা প্রধানের জুলাই যোদ্ধার স্বীকৃতি পেতে আবেদন করতে পারবেন চব্বিশের আহতরা এরদোয়ানের স্ত্রীর সঙ্গে জুবাইদা রহমানের সাক্ষাৎ বিদ্যুৎ খাতে বেসরকারি বিনিয়োগের সুযোগ উন্মুক্ত করল ভেনেজুয়েলা দাদাকে জাতীয় বীরের মর্যাদা দিলেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন

হামলায় ব্যবহৃত হলে ইউরোপে মার্কিন ঘাঁটিতে আঘাত হানার হুমকি ইরানের নিরাপত্তা প্রধানের

প্রতিনিধির নাম / ০ বার পাঠ করা হয়েছে
আপডেট : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

বগুড়া নিউজ ২৪: ইরানের নিরাপত্তা প্রধান মোহসেন রেজায়ি হুঁশিয়ারি দিয়েছেন, ইসলামি প্রজাতন্ত্রের বিরুদ্ধে হামলায় ব্যবহৃত হলে মধ্যপ্রাচ্যের বাইরে, এমনকি ইউরোপে অবস্থিত মার্কিন ঘাঁটিতেও আঘাত হানা হবে।

তেহরান থেকে এএফপি জানায়, বুধবার প্রচারিত এক সাক্ষাৎকারে লেবাননভিত্তিক টিভি চ্যানেল আল মায়াদিনকে রেজায়ি বলেন, ‘ইরানে বোমা হামলার জন্য কোনো মার্কিন সামরিক ঘাঁটি থেকে, এমনকি কোনো ইউরোপীয় দেশে বা অন্য কোনো দূরবর্তী অঞ্চলে অবস্থিত ঘাঁটি থেকেও যদি মার্কিন বিমান উড্ডয়ন করে, তবে আমরা সেসব ঘাঁটিতেও আঘাত হানব।’

তিনি আরও বলেন, নতুন করে মার্কিন হামলা হলে ইরানের জবাব হবে ‘আমেরিকার আরও দূরবর্তী সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করা, যার মধ্যে এমন স্থাপনাও থাকবে যেগুলোতে আমরা এখনো হামলা চালাইনি’। তবে তিনি নির্দিষ্ট করে কিছু বলেননি।

তিনি যোগ করেন, ‘আমরা এমনকি এমন কিছু দ্বীপেও আঘাত হানতে পারি, যেগুলো তারা আমাদের ক্ষেপণাস্ত্রের নাগালের বাইরে বলে মনে করে।’ তেহরানে এই সাক্ষাৎকার নেওয়া হয়।

গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন-ইসরাইলি হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হয়।

জবাবে ইরান অঞ্চলজুড়ে বিভিন্ন দেশের ওপর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। লেবানন, ইয়েমেন ও ইরাকে তাদের সমর্থিত জঙ্গি গোষ্ঠীগুলোও সংঘাতে জড়িয়ে পড়ে।

যুদ্ধের অবসান ঘটাতে কাতার ও পাকিস্তানের নেতৃত্বে কূটনৈতিক প্রচেষ্টা চলছে।

সংঘাত শুরুর পর থেকে ইরান হরমুজ প্রণালি অবরোধ করে রেখেছে, যা জ্বালানি পরিবহনের গুরুত্বপূর্ণ পথ। এটি পুনরায় খুলে দেওয়ার বিনিময়ে তেহরান ওয়াশিংটনের কাছে বেশ কিছু দাবি মেনে নেওয়ার শর্ত দিয়েছে, যার মধ্যে রয়েছে জব্দ সম্পদ অবমুক্ত করা ও নিষেধাজ্ঞা তুলে নেওয়া।

যুক্তরাষ্ট্র ও ইসরাইল যুদ্ধের পক্ষে যুক্তি হিসেবে বারবার ইরানের পরমাণু কর্মসূচির কথা উল্লেখ করেছে। তবে রেজায়ি বলেন, আলোচনায় পরমাণু ইস্যু ‘বর্তমানে’ নেই এবং তেহরান ইতোমধ্যে লালরেখা নির্ধারণ করেছে, যার মধ্যে রয়েছ– ‘সমৃদ্ধ উপাদানের সামান্যতম অংশও ইরানের বাইরে পাঠানো হবে না’।

ইরানের পরমাণু কর্মসূচি এবং পরমাণু বোমা তৈরিতে প্রয়োজনীয় ৯০ শতাংশের কাছাকাছি, অর্থাৎ ৬০ শতাংশ পর্যন্ত সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত দীর্ঘদিন ধরেই উত্তেজনার কেন্দ্রে রয়েছে।

মঙ্গলবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, ইরানে আবার হামলার প্রয়োজন নেই। তিনি দাবি করেন, দেশটির অর্থনীতিকে দুর্বল করার প্রচেষ্টা সফল হয়েছে।

সাম্প্রতিক মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টির পরাজয়ের পর ওয়াশিংটন নতুন করে হামলার হুমকি কমিয়ে এনেছে বলে মনে হচ্ছে। ইরান যুদ্ধের অজনপ্রিয়তাও এর একটি কারণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর