শিরোনাম :
অনিয়মে জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : বিভাগীয় কমিশনার পোশাক শ্রমিকদের জন্য ৩০ টাকায় চাল বিক্রি করবে সরকার নতুন বোলিং প্রতিভা বিয়ার্ডম্যানকে মাঠে নামানোর প্রস্তুতি নিচ্ছে অস্ট্রেলিয়া পরিবেশ রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী এবার ইউরোপের মার্কিন ঘাঁটিতে হামলার হুঁশিয়ারি ইরানের বাংলাদেশের মাটিতে গণহত্যাকারীদের পুনরুত্থান হবে না: ছাত্রদলের আবিদুল জাতীয় ঐক্যের আহ্বানের সঙ্গে শতভাগ একমত জামায়াত : বিরোধী দলীয় নেতা বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডিসেম্বরের আগেই মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু করতে চায় সরকার গণহত্যার আগাম সতর্কবার্তায় ব্যবস্থা নেয়নি দক্ষিণ সুদান ও জাতিসংঘ : অ্যামনেস্টি
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন

অনলাইন নিউজ পোর্টালের মান বজায় রাখা জরুরি: তথ্য প্রতিমন্ত্রী

প্রতিনিধির নাম / ০ বার পাঠ করা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

বগুড়া নিউজ ২৪: অনলাইন নিউজ পোর্টালের মান বজায় রাখতে দক্ষ সাংবাদিক যুক্ত করার ওপর গুরুত্ব দিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। একই সঙ্গে সন্ত্রাস, সাম্প্রদায়িকতা ও ফ্যাসিবাদের বিরুদ্ধে সোচ্চার থাকার জন্য অনলাইন গণমাধ্যমগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সচিবালয়ে অনলাইন নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (অনাব) নেতাদের সঙ্গে বৈঠক শেষে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, সংবাদমান ভালো না হলে পাঠকের আগ্রহ ও পোর্টালের ভিউ—দুটিই কমতে পারে। তাই পোর্টালে মানসম্পন্ন সাংবাদিক যুক্ত করা জরুরি।

নিবন্ধিত পোর্টালের বার্ষিক নবায়ন ব্যবস্থা বাতিলের প্রস্তাব প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, নবায়ন ফি পাঁচ হাজার টাকা এবং এটি বড় অঙ্ক নয়। তাঁর ভাষায়, ুএই ফি’টা একটা টোকেন ফি। এটি অতীতেও চালু ছিল। আর এটা পাঁচ হাজার টাকা, বড় কোনো অঙ্ক নয়। অনেকেই কিন্তু প্রস্তাব দিয়েছেন, এটাকে পাঁচ লাখ টাকা করার জন্য নয়।”

অনলাইন গণমাধ্যমের মালিকদের প্রস্তাব লিখিতভাবে দিলে তা বিবেচনা করা সহজ হবে বলে জানান তিনি। বিভিন্ন সংগঠনের সঙ্গে আলোচনা চলছে; পর্যায়ক্রমে কনটেন্ট ক্রিয়েটরদের সঙ্গেও বৈঠক করা হবে। সংশ্লিষ্ট উপদেষ্টা ও অংশীজনদের সঙ্গে আলোচনা করে নীতিমালা তৈরির উদ্যোগ নেওয়া হবে এবং সবার মতামত নিয়ে সিদ্ধান্ত হবে বলেও জানান প্রতিমন্ত্রী।

বৈঠকে অনাবের নেতারা নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টালের বার্ষিক নবায়নের শর্ত বাতিল, সরকারি বিজ্ঞাপনের আওতায় নিবন্ধিত পোর্টালগুলোকে অন্তর্ভুক্ত করা এবং অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধ করাসহ বিভিন্ন দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর